উদ্দীপকের কথকের মনের ভাব 'অপরিচিতা' গল্পের অনুপমের মনোভাবের সঙ্গে কতটুকু সম্পর্কিত? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের কথকের মনের ভাব 'অপরিচিতা' গল্পের অনুপমের মনোভাবের সঙ্গে পুরোপুরি সম্পর্কিত। • মানুষের মন বড় বিচিত্র। একসময় যাকে অবহেলা করা হয় সময়ের বিবর্তনে তার প্রতিই আবার অনুরাগ জন্মে। তখন হয়তো আর সময় থাকে না। তবু কেউ কেউ তাকে ঘিরেই স্বপ্ন রচনা করতে চায়, আবেগে আপ্লুত হয়। • উদ্দীপকের কথক যাকে ভালোবাসে, তাকে পাবে কিনা সন্দেহ। তারপরও সে দূর থেকে হলেও ভালোবেসে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। প্রিয় মানুষটি যদি সেই ভালোবাসার ভাষা নাও বোঝে তবু তাকে সে প্রতিদান ছাড়াই ভালোবেসে যাবে। এ ভাবটি 'অপরিচিতা' গল্পের অনুপমের মনোভাবের সঙ্গে সম্পর্কযুক্ত। অনুপম কল্যাণীকে বিয়ে করতে গিয়েও যৌতুকের কারণে সেই বিয়ে ভেঙে যায়। তখন সে কল্যাণীকে সেভাবে অনুভব করতে না পারলেও সময়ের বিবর্তনে তার ভাবান্তর ঘটে। অপ্রত্যাশিতভাবে কল্যাণীর সঙ্গে দেখা হওয়ার পর থেকে তাকে ভালোবাসতে শুরু করে। তাকে বিয়ে করতে চায়। কল্যাণী তাতে রাজি না হলেও অনুপম ফিরে আসে না। তার ব্রতের সাথি হয়ে তাকে দূর থেকে ভালোবেসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ থেকে বলা যায়, উদ্দীপকের কথকের মনের ভাব গল্পের অনুপমের মনোভাবের সঙ্গে এভাবে সম্পর্কিত।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের কথকের মনের ভাব 'অপরিচিতা' গল্পের অনুপমের মনোভাবের সঙ্গে ক…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর