“অনুচ্ছেদে বর্ণিত সামাজিক অসংগতিই 'অপরিচিতা'য় বিস্তৃতি লাভ করেছে।”- মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: • "অনুচ্ছেদে বর্ণিত সামাজিক অসংগতিই 'অপরিচিতা'য় বিস্তৃতি লাভ করেছে।"- মন্তব্যটি যথার্থ। • সমাজে নানা রকম প্রথা ও অসংগতি বিদ্যমান। যৌতুক বা পণপ্রথা সবচেয়ে বড় সামাজিক ব্যাধি। যৌতুকের কালো থাবায় অনেক পরিবার ধ্বংস হয়ে যায়। অনেক নারীর সংসার ভাঙে। এমনকি তাদের জীবনও অকালে ঝরে যায়। এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। • অনুচ্ছেদের আশিকের বাবা-মা ছেলের বিয়ে ঠিক করে যৌতুকের বিনিময়ে। যার মধ্যে রয়েছে নগদ টাকা, বাড়ি-গাড়ি ইত্যাদি। তাদের লোভী মানসিকতার জন্যই সমাজে এই ঘৃণ্য প্রথা এখনো টিকে আছে। 'অপরিচিতা' গল্পেও এ ধরনের অসংগতি পরিদৃষ্ট হয়। অনুপমের মামা তার ভাগ্নের বিয়ে ঠিক করে যৌতুকের বিনিময়ে এবং শেষ পর্যন্ত এই লোভী মানসিকতা ও যৌতুকের কারণেই বিয়ে ভেঙে যায়। • বহুকাল থেকে চলে আসা যৌতুকপ্রথা এখনো আমাদের সমাজে বিদ্যমান। যৌতুকের কারণে এখনো অনেক পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। উদ্দীপকের আশিকের বাবা-মা এবং 'অপরিচিতা' গল্পের মামা এ ধরনের লোভী মানসিকতাসম্পন্ন মানুষ। 'অপরিচিতা' গল্পের এই সামাজিক অসংগতি অনেকাংশেই অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে। এ দিক থেকে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
“অনুচ্ছেদে বর্ণিত সামাজিক অসংগতিই 'অপরিচিতা'য় বিস্তৃতি লাভ করেছে।”-…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর