উদ্দীপকের বরের সাথে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে? তুলে ধর।
উত্তর: • উদ্দীপকের বরের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে। • একজন মূল্যবোধসম্পন্ন মানুষ ব্যক্তিত্ব দ্বারা সামাজিক সমস্যা মোকাবিলা করেন। আর ব্যক্তিত্বহীনরা কাপুরুষের মতো সকল সমস্যা ও অসংগতিকে মুখ বুজে মেনে নেয়। • উদ্দীপকে যৌতুকপ্রথার নির্মম রূপ বর্ণিত হয়েছে। যৌতুকে টাকা না পাওয়ায় রায়বাহাদুর মহাশয় তার ছেলেকে বিবাহ সভায় বসতে দিতে অনিচ্ছুক। এতে কন্যার পিতার হাতে-পায়ে ধরার বিষয়টিতে তিনি কর্ণপাত করেননি। ব্যক্তিত্ববান বর এসব ছলচাতুরীকে মেনে নেয়নি। সে বিয়ে করে বাড়ি ফেরার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। 'অপরিচিতা' গল্পে বর অনুপমের মামা কনের বিয়ের গহনা পরীক্ষা করে দেখার ইচ্ছা প্রকাশ করেন। এতে কনের পিতা শম্ভুনাথ সেন অনুপমকে ডেকে মামার অনৈতিক ইচ্ছার কথা জানালে অনুপম মূর্তিমান ভূমিকায় অবতীর্ণ হয়। শম্ভুনাথ সেন তখন কনের গা থেকে গহনা খুলে এনে তক্তপোশের ওপর মেলে ধরেন। এসময় ব্যক্তিত্বহীন অনুপম নীরব দর্শকের ভূমিকা পালন করে। এই বিষয়টি উদ্দীপকের বরের বলিষ্ঠ ব্যক্তিত্বের সাথে বৈসাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের বরের সাথে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে?…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর