উদ্দীপকের আলোকে 'অপরিচিতা' গল্পের সংস্কারের প্রভাব আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের সংস্কারের সাদৃশ্য রয়েছে। • শহুরে জীবনে অনেক শিক্ষিতই ব্যক্তিত্বরহিত। পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। তবে বর্তমানে এই ব্যক্তিত্বহীন বরপক্ষের অন্যায় দাবি মেনে না নিয়ে সচেতন ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীরা তাদের নাকচ করে দিতে পিছপা হচ্ছে না। • উদ্দীপকে পরনির্ভরশীল শিক্ষিত যুবক কিশোর তার পরিবারের যৌতুকলোভী প্রবণতার প্রতিবাদ না করে বরং তাতে সায় দিয়েছে। তার পরিবার বর্তমানে ধনী হয়ে উঠে দরিদ্রকে তুচ্ছতাচ্ছিল্য করে। অনন্যাকে বিয়ে করতে গেলে তাদের একগুঁয়েমি ভাব এবং অতিরিক্ত লোভের কারণে বিয়ে ভেঙে যায়। অন্যায়কে মেনে না নিয়ে মানুষের সচেতন হয়ে ওঠার বিষয়টি 'অপরিচিতা' গল্পেও বিদ্যমান। বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী কল্যাণী ও তার পিতা শম্ভুনাথ সেনের সচেতন হয়ে ওঠার বিষয়টি তুলে ধরা হয়েছে এ গল্পে। সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুকপ্রথার প্রতিবাদ করেছে তারা। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান পুরানো জরাজীর্ণ প্রথাকে সংস্কার করে নতুন সময়ের আশু আবির্ভাবকে সংকেতবহ করে তুলেছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণে যে সংস্কারের সূচনা হয়েছে তার প্রভাব সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। উদ্দীপকে অনন্যার পরিবার যে বিয়ে ভেঙে দেয় সেখানেই 'অপরিচিতা' গল্পের এই সংস্কারের প্রভাব বিদ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'অপরিচিতা' গল্পের সংস্কারের প্রভাব আলোচনা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর