“উদ্দীপকের ঘটনাটি 'অপরিচিতা' গল্পে বর্ণিত সামাজিক অসংগতির দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: • "উদ্দীপকের ঘটনা 'অপরিচিতা' গল্পে বর্ণিত সামাজিক অসংগতির দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে।"- মন্তব্যটি যথার্থ। • যৌতুক একটি সামাজিক ব্যাধি। শিক্ষিত সমাজে এটার প্রভাব কমলেও গ্রামাঞ্চলের অশিক্ষিত সাধারণ মানুষের মনে ও মননে এ কুপ্রথা বাসা বেঁধে আছে। • উদ্দীপকের রায়বাহাদুরের আচরণে যৌতুকের টাকা না পাওয়ার ক্ষোভ প্রকাশ পেয়েছে। কনের বাবা রামসুন্দর মিত্র শত চেষ্টা করেও মেয়ের বিয়ের পণের টাকা জোগাড় করতে না পারায় বিবাহের দিন বরের পিতা রায়বাহাদুরের হাতেপায়ে ধরেছেন। কিন্তু একরোখা রায়বাহাদুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন পণের টাকা হাতে না পেলে বরকে বিবাহ সভায় বসানো হবে না। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা বিয়েতে ধার্য করা গহনা বরকে সভাস্থ করার পূর্বেই যাচাই করে নিতে চান। এতে কনের পিতা শম্ভুনাথ সেন অনুপমকে ডেকে তার সামনে কনের গায়ের সমস্ত গহনা খুলে পরখ করিয়ে দেখান। • 'অপরিচিতা' গল্পে লেখক দেনা-পাওনার কথা উল্লেখ করেছিলেন। গহনা কত 'ভরি হবে এবং কী দামের হবে অনুপমের মামা আগে থেকেই তা ঠিক করিয়ে রেখেছিলেন। বিয়ের পরে কনের বাবা ফাঁকি দিলে তার আর প্রতিকার হবে না ভেবে বরকে সভাস্থ করার আগেই মামা গহনা পরীক্ষা করে দেখার কথা জানান। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের ঘটনা 'অপরিচিতা' গল্পের সামাজিক অসংগতি তথা যৌতুকপ্রথার দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
“উদ্দীপকের ঘটনাটি 'অপরিচিতা' গল্পে বর্ণিত সামাজিক অসংগতির দিকটি তুল…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর