অনুপমের কল্পনায় অপরিচিতার সঙ্গে উদ্দীপকের মেয়েটির তুলনা কর।
উত্তর: • অনুপমের কল্পনায় অপরিচিতার সাথে উদ্দীপকের মেয়েটির। বিয়ে ভাঙা সত্ত্বেও পাত্রের হৃদয়ে স্থান করে নেওয়ার বিষয়টির মিল লক্ষ করা যায়। • বলিষ্ঠ ব্যক্তিত্ব মানুষের যাবতীয় সৌন্দর্যের শ্রেষ্ঠতম প্রকাশ। কিন্তু ব্যক্তিত্বহীন মানুষের স্বপ্ন একবার ভেঙে গেলে সে পুনরায় স্বপ্ন দেখতে সংকোচবোধ করে। যে কারণে সে আপন সত্তার অপমান ঘটতে না দিয়ে জীবন-পলাতক হিসেবে পরিচয় বহন করে। • উদ্দীপকে অভাগার সাথে পিসির দেওরের মেয়ের বিবাহের শুভ লগ্ন স্থির হলো। কিন্তু অভাগা নিজের যোগ্যতার বিচার সাপেক্ষে মেয়ের জীবন বা ভবিষ্যৎ শঙ্কামুক্ত রাখাতে বিয়ের লগ্নে পালিয়ে যায়। অভাগা জীবন-পলাতক হলেও সে তার পিসির দেবরের মেয়েকে হৃদয়ে ধারণ করে। অন্যদিকে 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বিয়ে ঠিক হয় অনুপমের সঙ্গে কিন্তু বিয়ে হয়নি। বিয়ে না হলেও পাত্র অনুপম কল্যাণীকে ভালোবেসে নিজ হৃদয়ে স্থান দিয়েছে। নিজের ব্যক্তিত্বহীনতাকে স্বীকার করে সারাটা জীবন কল্যাণীকে কল্পনায় রেখে জীবনের পথ অতিক্রম করেছে। বিয়ে ভেঙে গেলেও উদ্দীপকের মেয়েটি এবং কল্যাণী উভয়ই উভয়ের নির্ধারিত পাত্রের হৃদয়ে স্থান করে নিয়েছিল। তাই গল্প ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই এ বিষয়টির মিল লক্ষ করা যায়।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
অনুপমের কল্পনায় অপরিচিতার সঙ্গে উদ্দীপকের মেয়েটির তুলনা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর