উদ্দীপকের রাবেয়ার শিক্ষা-পরবর্তী কর্মকান্ডের সঙ্গে 'অপরিচিতা' গল্পের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের রাবেয়ার শিক্ষা-পরবর্তী কর্মকান্ডের সঙ্গে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর আত্মনির্ভরশীল হয়ে ওঠার সাদৃশ্য রয়েছে। • সমাজের যৌতুক নামক কুপ্রথার শিকার হয়ে অনেক নারীর জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। তবে অনেক নারীই আছে যারা সমাজের এসব কুপ্রথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজে স্বাবলম্বী হয়ে ওঠে। • উদ্দীপকের রাবেয়ার শিক্ষাপরবর্তী কর্মকাণ্ডের সঙ্গে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে। রাবেয়া একজন অসচ্ছল পরিবারের মেয়ে হওয়ায় যৌতুকের অভাবে বিয়ে ভেঙে যায়। তবে সে মানসিকভাবে ভেঙে না পড়ে বরং নিজে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নেয়। 'অপরিচিতা' গল্পেও দেখা যায়, কল্যাণীর বিয়ে হওয়ার কথা ছিল অনুপমের সাথে। অমানবিক যৌতুকপ্রথার বলি হয়ে তার বিয়ে ভেঙে যায়। তবে কল্যাণী ছিল একজন আত্মমর্যাদাসম্পন্ন ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী নারী। তাই সে নিজে স্বাবলম্বী হয়ে ওঠে এবং দেশসেবার ব্রত নিয়ে নারীশিক্ষায় নিজেকে নিয়োজিত করে। এভাবেই একজন ব্যক্তিত্বসম্পন্ন ও আত্মনির্ভরশীল নারী হিসেবে কল্যাণী ও রাবেয়ার মধ্যে সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের রাবেয়ার শিক্ষা-পরবর্তী কর্মকান্ডের সঙ্গে 'অপরিচিতা' গল্পে…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর