“উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের অনুপম-কল্যাণীর জীবনের বিপরীত প্রতিচ্ছবি”- মূল্যায়ন কর।
উত্তর: • "উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের অনুপম-কল্যাণীর জীবনের বিপরীত প্রতিচ্ছবি।”- মন্তব্যটি যথার্থ। • উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে যদি ব্যক্তিত্বের সৃষ্টি না হয়, সে যদি অন্যায়ের প্রতিবাদ না করতে পারে, তবে সে শিক্ষার কোনো মূল্য নেই। কারণ ব্যক্তির আসল সৌন্দর্য ও মর্যাদা তার ব্যক্তিত্বের মধ্য দিয়েই প্রকাশ পায়। • উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, নিঝুম ও অহনা, পরস্পরকে ভালোবাসলেও শিক্ষিত ও ধনী পরিবারের সন্তান নিঝুম পরিবারের চাপে অন্যত্র বিয়ে করে এবং অহনাকে ভুলে যায়। কিন্তু এ ঘটনার ফলে অহনার দিন অতিবাহিত হয় কষ্টের সমুদ্রে। অপরদিকে 'অপরিচিতা' গল্পে দেখা যায় ব্যক্তিত্বহীন অনুপমের সঙ্গে শম্ভুনাথ সেন তার কন্যা কল্যাণীর বিয়ে ভেঙে দিলে কল্যাণী নারীশিক্ষার ব্রত গ্রহণ করে। কিন্তু অনুপম মনস্তাপে ভেঙে পড়ে। যা উদ্দীপকের ঘটনার বিপরীত চিত্র। • 'অপরিচিতা' গল্পে পরনির্ভরশীল ও নতজানু স্বভাবের কারণে অনুপমের বিয়ে ভেঙে যায় এবং পরিণতিতে সে কষ্ট পায়। অন্যদিকে উদ্দীপকে নিঝুম-অহনার ভালোবাসার সম্পর্ক নিঝুমের ব্যক্তিত্বহীনতায় ভেঙে গেলে অহনা কষ্টের সমুদ্রে দিনযাপন করতে থাকে। তাই সার্বিক পর্যালোচনায় বলা যায়, উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের অনুপম-কল্যাণীর জীবনের বিপরীত প্রতিচ্ছবি।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
“উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের অনুপম-কল্যাণীর জীবনের বিপরীত প্রতিচ্ছব…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর