শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মিন্টু শেখের সঙ্গে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে তা তুলে ধর।

উত্তর: • যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দিতে সম্মত হওয়ার দিক দিয়ে উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথের সাদৃশ্য রয়েছে। • অতীতের সমাজব্যবস্থায় যৌতুক একটি মারাত্মক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছিল যা স্বাভাবিক জীবনযাত্রাকে হুমকির মুখে ঠেলে দিত। বর্তমানে এটি আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। কন্যাদায়গ্রস্ত পিতা বরপক্ষের দাবি পূরণ করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন। আর যৌতুক দিতে ব্যর্থ হলে সেই মেয়ের জীবনে নেমে আসে সীমাহীন অত্যাচার। অনেক সময় বিয়েও ভেঙে যায় এই যৌতুকের কারণে। • উদ্দীপকে কন্যাদায়গ্রস্ত পিতা নিত্যানন্দ রায় কোনো কিছু বিবেচনা না করে বরপক্ষের দাবিকৃত যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দিতে রাজি হয়। অনেক কষ্ট করে বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন করার পরও নিতান্ত তুচ্ছ এক কারণে বিয়ের আসরেই এই বিয়ে ভেঙে যায়। 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথও বরপক্ষের সমস্ত দাবি মেনে নিয়ে মেয়ের বিয়ে ঠিক করেন কিন্তু বরপক্ষের হীন ও নির্লজ্জ মানসিকতার জন্য বিয়ে ভেঙে যায়। এই যৌতুক প্রদানে সম্মতি জানিয়ে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা এবং সেই বিয়ে শেষ পর্যন্ত ভেঙে যাওয়ার দিক দিয়ে উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথের সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

উদ্দীপকের মিন্টু শেখের সঙ্গে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য…

উদ্দীপক

প্রজাপতির দুই পক্ষ। বরপক্ষ ও কনেপক্ষ। বরপক্ষ কনেপক্ষের কাছে দুই লক্ষ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার চেয়ে বসল। মিন্টু শেখ কোনোকিছু বিবেচনা না করে তাতেই মেয়ের বিয়ে দিতে সম্মত হয়ে গেল। তার মতে, এমন শিক্ষিত ছেলে আর বনেদি পরিবার কিছুতেই হাতছাড়া করা যায় না। তার ইচ্ছায় যথারীতি পাকা কথা শেষে শুভবিবাহের দিন ধার্য হয়ে গেল। মিন্টু শেখ অনেক কষ্ট স্বীকার করে বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন করার পর নগদ এক লক্ষ টাকা পরিশোধ করতে কিছুটা বিলম্ব হয়। তবে বরপক্ষের কটু কথায় এই বিয়ে ভেঙে যায়।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025

উত্তর

• 'অপরিচিতা' গল্পটি প্রথম 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়।

উত্তর

• কল্যাণীর বয়স পনেরো শুনে তার এখনো বিয়ে না হওয়ার কারণ বংশের দোষ কি না তা জানতে চেয়ে অনুপমের মামা প্রশ্নোক্ত কথাটি বলেন। • 'অপরিচিতা' গল্পে কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ের কথাবার্তা চলতে থাকে। অনুপমের বন্ধু হরিশ মামার সামনে কনেপক্ষের বিভিন্ন দিক উপস্থাপন করে। কনেপক্ষের অন্যান্য দিক মামার কাছে ভালো লাগলেও কনের বয়স পনেরো শুনে তার মন ভার হয়। তার মতে মেয়ের বয়স বেশি আর এমন বয়সেও কেন মেয়ের বিয়ে হয়নি সেটি জানার জন্য তিনি মেয়ের বংশের কথা বলেন। অর্থাৎ মেয়ের বংশগত কোনো দোষের কারণেই তার বিয়ে হয়নি কি না তা তিনি হরিশের কাছে জানতে চান।

উত্তর

• যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দিতে সম্মত হওয়ার দিক দিয়ে উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথের সাদৃশ্য রয়েছে। • অতীতের সমাজব্যবস্থায় যৌতুক একটি মারাত্মক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছিল যা স্বাভাবিক জীবনযাত্রাকে হুমকির মুখে ঠেলে দিত। বর্তমানে এটি আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। কন্যাদায়গ্রস্ত পিতা বরপক্ষের দাবি পূরণ করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন। আর যৌতুক দিতে ব্যর্থ হলে সেই মেয়ের জীবনে নেমে আসে সীমাহীন অত্যাচার। অনেক সময় বিয়েও ভেঙে যায় এই যৌতুকের কারণে। • উদ্দীপকে কন্যাদায়গ্রস্ত পিতা নিত্যানন্দ রায় কোনো কিছু বিবেচনা না করে বরপক্ষের দাবিকৃত যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দিতে রাজি হয়। অনেক কষ্ট করে বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন করার পরও নিতান্ত তুচ্ছ এক কারণে বিয়ের আসরেই এই বিয়ে ভেঙে যায়। 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথও বরপক্ষের সমস্ত দাবি মেনে নিয়ে মেয়ের বিয়ে ঠিক করেন কিন্তু বরপক্ষের হীন ও নির্লজ্জ মানসিকতার জন্য বিয়ে ভেঙে যায়। এই যৌতুক প্রদানে সম্মতি জানিয়ে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা এবং সেই বিয়ে শেষ পর্যন্ত ভেঙে যাওয়ার দিক দিয়ে উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথের সাদৃশ্য রয়েছে।

উত্তর

• হ্যাঁ, আমি মনে করি যৌতুকপ্রথাই বিয়ে ভেঙে যাওয়ার একমাত্র কারণ। কেননা উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পে এর সত্যতার প্রমাণ পাওয়া যায়। • যৌতুক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এটি সমাজ কাঠামো এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ধ্বংস করে দিচ্ছে। এই যৌতুকের কারণে কন্যাদায়গ্রস্ত পিতারা হচ্ছেন সর্বস্বান্ত এবং অনেক নারীর সংসার ভাঙছে প্রতিনিয়ত। যৌতুকপ্রথার নির্মম বলি হয়ে অনেক নারীর জীবনপ্রদীপ অকালে নিভে যাচ্ছে। • উদ্দীপকে দেখা যায়, বরপক্ষ কন্যাপক্ষের কাছে স্বর্ণালঙ্কার ও টাকা যৌতুক হিসেবে দাবি করলে কন্যার পিতা নিত্যানন্দ সেসব দিতে সম্মত হয়। অনেক কষ্ট সহ্য করে সে বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন করলেও নিতান্ত তুচ্ছ কারণে সেই বিয়ে ভেঙে যায়। 'অপরিচিতা' গল্পেও দেখা যায়, কল্যাণীর পিতা শম্ভুনাথ বাবু মেয়ের বিয়েতে যৌতুক দিতে রাজি হন। বরের মামা সেই যৌতুকের গয়না সেকরা দিয়ে যাচাই করে হীন মানসিকতার পরিচয় দেন। এতে শম্ভুনাথ বাবু অপমানিত হয়ে মেয়ের বিয়ে ভেঙে দেন। উদ্দীপক ও 'অপরিচিতা' গল্প উভয় ক্ষেত্রেই যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেছে। যৌতুকের নেতিবাচক প্রভাব সমাজকে কীভাবে প্রভাবিত করে তা এখানে দেখানো হয়েছে। এই প্রভাব বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী। তাই বলা যায়, উদ্দীপক ও গল্পে বিয়ে ভেঙে যাওয়ার প্রধান কারণ যৌতুক বা পণপ্রথা।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।