উদ্দীপকের সুমন আর 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের সাদৃশ্য তুলে ধর।
উত্তর: উদ্দীপকের সুমন আর 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের সাদৃশ্য মূলত তাদের ব্যক্তিত্বহীনতায়। 'অপরিচিতা' গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধসংলগ্ন সময়ের এক বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। সে যেন মায়ের কোলসংলগ্ন শিশুর মতো। উদ্দীপকের সুমন ও নীলিমা দুজনেই উচ্চশিক্ষিত। তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করতে চায়। নীলিমার পরিবার যৌতুক দিতে অপারগ হলে সুমনের পরিবার তাকে মেনে নেয় না এবং সুমন পরিবারের ইচ্ছায়- অন্যত্র বিয়ে করে। উদ্দীপকের সুমনের এই ব্যক্তিত্বহীনতার দিকটি 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রেও পরিলক্ষিত হয়। নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজে নিতে পারেনি, তার বিয়েতে মামাই সব সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ে শুরুর আগে তার মামা কনের গহনা যাচাই ও পরিমাণ মাপার মতো অপমানজনক বিষয়টি দেখেও অনুপম নীরব দর্শক হয়ে থেকেছে। সে নিজের পছন্দকে মূল্যায়ন, ন্যায় ও সত্যের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার মতো ব্যক্তিত্ববান হয়ে ওঠেনি। তাই বলা যায় যে, উদ্দীপকের সুমন আর 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের সাদৃশ্য মূলত ব্যক্তিত্বহীনতায়। তারা তাদের নিজেদের পছন্দের মূল্যায়ন করতে পারেনি। যৌতুকের মতো অন্যায় বিষয়ের বিপক্ষেও দাঁড়াতে পারেনি। তারা দুজনেই বিয়েতে ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীনের মতো আচরণ করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের সুমন আর 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের সাদৃশ্য তুলে ধর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর