শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের অমিলগুলো দেখাও।

উত্তর: • উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের অমিল রয়েছে। • যৌতুক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বর্তমান সমাজে এটির প্রকোপ অনেকটা কমলেও পুরোপুরি এটা থেকে মুক্ত হতে পারেনি। • উদ্দীপকে কন্যার পিতা গণি মিয়া তার মেয়ের বিয়ে উপলক্ষ্যে বরপক্ষকে একটি টেলিভিশন ও একটি মোটরসাইকেল দিতে চাইল। কিন্তু বরের বাবা কালাম মিয়া তা নিতে অস্বীকৃতি জানান। তার মতে তিনি গণি মিয়ার মেয়েকে নিতে এসেছেন, কোনো যৌতুক নয়। এর মধ্য দিয়ে বরের বাবার ন্যায়-নিষ্ঠ মনোভাব প্রকাশ পেয়েছে। উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পে সম্পূর্ণ বিপরীতধর্মী। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা একজন অর্থলোভী ব্যক্তি। তিনি বিয়ের পূর্বেই যৌতুকের বিষয়ে সমস্ত কথাবার্তা সেরে নেন কল্যাণীর পিতা শম্ভুনাথ সেনের সাথে। অনুপমের মামা কন্যাপক্ষের দেওয়া গহনা পরখ করতে চান। কন্যার পিতা তার এই হীন মানসিকতা ও অবিশ্বাসের কারণে আহত হন। বর অনুপম মামার এমন হীন কর্মকাণ্ডে চুপ থেকে ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয়। ফলে শম্ভুনাথ সেন বিয়ে ভেঙে দেন, যা উদ্দীপকের ঘটনার সাথে সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের অমিলগুলো দেখাও।

উদ্দীপক

বিয়ের আসর। চারদিকে হৈ হৈ রৈ রৈ কান্ড। বিয়ের সময় ঘনিয়ে এলো। কনের বাবা গণি মিয়া একটি টেলিভিশন ও একটি মোটরসাইকেল বরপক্ষকে দিতে চাইল। বরের বাবা কালাম মিয়া বললেন, "আমি আপনার মেয়ে নিতে এসেছি, কোনো যৌতুক নয়।"

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

অনুপমকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে।

উত্তর

• অনুপমের বিবাহ যাত্রা খুবই আড়ম্বরপূর্ণ ও কোলাহলময় ছিল। • অজস্র বরযাত্রী নিয়ে ব্যান্ড, বাঁশি, শখের কন্সর্ট বাজাতে বাজাতে বরবেশে অনুপম বিবাহ বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আংটিতে হারেতে, জরি-জহরতে বরের পুরো শরীর আবৃত ছিল। অর্থাৎ অনুপমের বিবাহ যাত্রায় তাদের পরিবার যে ধনে-মানে শহরের কারও চেয়ে কম নয়, সেটি দেখানোর আগ্রহ ছিল। তাছাড়া ভাবী শ্বশুর যেন জামাইয়ের মূল্য নির্ধারণে ভুল না করেন সেই প্রচেষ্টাও কম ছিল না।

উত্তর

• উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের অমিল রয়েছে। • যৌতুক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বর্তমান সমাজে এটির প্রকোপ অনেকটা কমলেও পুরোপুরি এটা থেকে মুক্ত হতে পারেনি। • উদ্দীপকে কন্যার পিতা গণি মিয়া তার মেয়ের বিয়ে উপলক্ষ্যে বরপক্ষকে একটি টেলিভিশন ও একটি মোটরসাইকেল দিতে চাইল। কিন্তু বরের বাবা কালাম মিয়া তা নিতে অস্বীকৃতি জানান। তার মতে তিনি গণি মিয়ার মেয়েকে নিতে এসেছেন, কোনো যৌতুক নয়। এর মধ্য দিয়ে বরের বাবার ন্যায়-নিষ্ঠ মনোভাব প্রকাশ পেয়েছে। উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পে সম্পূর্ণ বিপরীতধর্মী। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা একজন অর্থলোভী ব্যক্তি। তিনি বিয়ের পূর্বেই যৌতুকের বিষয়ে সমস্ত কথাবার্তা সেরে নেন কল্যাণীর পিতা শম্ভুনাথ সেনের সাথে। অনুপমের মামা কন্যাপক্ষের দেওয়া গহনা পরখ করতে চান। কন্যার পিতা তার এই হীন মানসিকতা ও অবিশ্বাসের কারণে আহত হন। বর অনুপম মামার এমন হীন কর্মকাণ্ডে চুপ থেকে ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয়। ফলে শম্ভুনাথ সেন বিয়ে ভেঙে দেন, যা উদ্দীপকের ঘটনার সাথে সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "উদ্দীপকের কালাম মিয়ার মনোভাব 'অপরিচিতা' গল্পের মূলভাব পরিবর্তনের চাবিকাঠি।"- উক্তটি যথার্থ। • আমাদের সমাজে ক্যানসারের ন্যায় যৌতুক একটি ব্যাধি। বরপক্ষ ছেলের বিয়েতে কনেপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করাকে নিজেদের অধিকার মনে করে। এতে বরপক্ষের হীন মানসিকতাই প্রকাশ পায়। • উদ্দীপকের কালাম মিয়া বরের পিতা। তিনি কন্যার পিতার উপহার নিতে চান না, বরং মেয়েকে নিতে চান। অর্থাৎ কন্যার পিতার উপহারসামগ্রী তার কাছে 'যৌতুকের শামিল। আর যৌতুক গ্রহণ সামাজিক অপরাধ হওয়ায় তিনি তা থেকে বিরত থাকতে চান। কালাম মিয়ার মতো মানসিকতার মানুষ সমাজকে যৌতুকের বিষবাষ্প থেকে রক্ষা করতে পারে। 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার চরিত্রে অর্থলোভী মানসিকতা প্রকাশ পেয়েছে। বিয়ের জন্য কন্যার বয়স তার কাছে মুখ্য বিষয় নয়, বরং কন্যার পিতার ধন-সম্পদ তার আগ্রহের জায়গা। বিয়ের দিন মামা কন্যাপক্ষের দেওয়া গহনা যাচাই করে দেখতে চান। এ ব্যাপারে অনুপম কোনো প্রতিবাদ করেনি। ফলে কন্যার পিতা শম্ভুনাথ সেন বিয়ে ভেঙে দেন। • 'অপরিচিতা' গল্পের মামার হীন মানসিকতার জন্যই কল্যাণী ও অনুপমের বিয়ে ভেঙে দেন কন্যার পিতা। অর্থলোভী ও হীন মানসিকতাসম্পন্ন পরিবারে গিয়ে কন্যা সুখী হবে না ভেবেই তিনি এই সিদ্ধান্ত নেন। শুধু যৌতুকের কারণেই গল্পের প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে যায়। যদি মামা উদ্দীপকের কালাম মিয়ার মতো যৌতুক বাদ দিয়ে বিয়েতে রাজি হতেন তাহলে গল্পের এমন ট্র্যাজিক পরিণতি হতো না। সুতরাং বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের অমিলগুলো দেখাও। | Prosthuti