"উদ্দীপকের জয়ীর সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর জীবনসৃষ্ট সমস্যা কিছুটা ভিন্ন হলেও মুক্তির উপায় অভিন্ন।”- যথার্থতা নিরূপণ কর।
উত্তর: • "উদ্দীপকের জয়ীর সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর জীবনসৃষ্ট সমস্যা কিছুটা ভিন্ন হলেও মুক্তির উপায় অভিন্ন।"- মন্তব্যটি যথার্থ। • সমাজ সংসারে নারীদেরকে প্রায়ই অবমূল্যায়ন করা হয়। এর থেকে পরিত্রাণের জন্য নারীদের ব্যক্তিত্ব হওয়া উচিত শক্তিশালী, আত্মবিশ্বাসী। নিজ সত্তার প্রতি সম্মান এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নারীদেরকে তাদের লক্ষ্যের দিকে এগেিয় যেতে পাথেয় হিসেবে কাজ করে। • উদ্দীপকের জয়ী একজন ব্যক্তিত্বসম্পন্ন নারী। অল্প বয়সে বিয়ে হয়ে নির্মম যৌতুকপ্রথার শিকার হলেও সে তার পড়াশোনা চালিয়ে যায়। শিক্ষকের অনুপ্রেরণায় সে নতুন উদ্যমে নিজেকে উজ্জীবিত করে এবং উচ্চশিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হয়। জীবনের কঠিন সময়কে দৃঢ়তার সাথে মোকাবিলা করে উজ্জ্বল আগামীর পথে পা বাড়ায়। তখন তার বাবার বন্ধুর ছেলে আবারও তাকে বিবাহের প্রস্তাব দিলে তাসে দৃঢ়তার সাথেই প্রত্যাখ্যান করে। 'অপরিচিতা' গল্পের কল্যাণীর মধ্যেও একই দৃঢ়তা লক্ষ করা যায়। • 'অপরিচিতা' গল্পের কল্যাণী একজন আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারী। পণপ্রথার নিষ্ঠুর বলি হয়ে তার জীবনে একটা দুঃসময় এলেও সে ভেঙে পড়েনি। বরং বলিষ্ঠচিত্তে পরিস্থিতি মোকাবিলা করেছে। সে পুনর্বার বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিয়ে স্বাধীন জীবন বেছে নিয়েছে। তবে উদ্দীপকের জয়ী ও 'অপরিচিতা' গল্পের কল্যাণীর জীবনসৃষ্ট সমস্যা কিছুটা ব্যতিক্রম। জয়ীর বিয়ে হয় এবং ডিভোর্স হয়ে যায়। কিন্তু কল্যাণী ও তার বাবা সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলেন এবং বিয়েটাই ভেঙে দেন। তাদের কোনো দুঃখবোধ দেখা যায় না। তবে উভয়েরই মুক্তির উপায় ছিল বলিষ্ঠ ব্যক্তিত্বের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে ওঠা। সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"উদ্দীপকের জয়ীর সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর জীবনসৃষ্ট সমস্যা কি…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর