"উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূলভাবটিই প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটির সত্যাসত্য বিচার কর।
উত্তর: • "উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূলভাবটিই প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটি পুরোপুরি সত্য। • পরিবেশ-পরিস্থিতিকে নিজের যোগ্যতাবলে অনুকূলে আনতে না পারলে জীবনভর অনুশোচনায় ভুগে মরতে হয়। তাই সঠিক সময়ে ব্যক্তিত্বের জাগরণ না ঘটলে জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়ে পড়ে। • উদ্দীপকে প্রিয় মানুষটিকে না পাওয়ার বেদনা এবং তাকে কোনো প্রতিদান ছাড়াই ভালোবেসে যাওয়ার কথা বলা হয়েছে। তাকে যেন জীবনের কাঁটা না ভাবে- সেই বিষয়ে অনুরোধ করা হয়েছে। এই বিষয়টি 'অপরিচিতা' গল্পের মূলভাবকে প্রতিফলিত করে। অনুপমের মনের যে পরিবর্তন ঘটে এবং কল্যাণীর প্রতি তার যে মনোভাব সৃষ্টি হয়-উদ্দীপকটি সেই বিষয়কে নির্দেশ করে। এটিই আলোচ্য গল্পের মূলভাব। • 'অপরিচিতা' গল্পে একজন ব্যক্তিত্বহীন যুবকের মনস্তাপ, তার অনুশোচনা এবং তার আত্মবিবৃতির সূত্র ধরে কল্যাণী নামের এক নারীর অসামান্য হয়ে ওঠার কাহিনি বর্ণিত হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে এ গল্পে কল্যাণীকে পাওয়ার জন্য অনুপমের আকুলতাই মূল দিক হিসেবে ধরা দিয়েছে, যা উদ্দীপকেরও মূল সুর। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূলভাবটিই প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটির…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর