উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকটি 'অপরিচিতিা' গল্পের যৌতুকপ্রথার নির্মম বলি হওয়া কল্যাণীর ঘুরে দাঁড়িয়ে আত্মনির্ভরশীল হওয়ার দিকটি নির্দেশ করে। • যৌতুকপ্রথা সমাজের জন্য একটি অভিশাপ। এই যৌতুকপ্রথার নির্মম বলি হয়ে অনেক নারীর স্বপ্নই অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। তাদের জীবনে নেমে আসে বিপর্যয়। • উদ্দীপকের জয়ী যৌতুক নামক সামাজিক কুপ্রথার নির্মম বলির শিকার। অল্প বয়সেই বাবার বন্ধুর ছেলের সাথে তার বিয়ে হয়। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় তার ডিভোর্স হয়ে যায়। কিন্তু জয়ী হাল ছেড়ে দেয়নি। শিক্ষকের অনুপ্রেরণায় জয়ী নতুন করে উজ্জীবিত হয়। উচ্চশিক্ষা নিয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠে এবং দৃঢ় ব্যক্তিত্বের বলে বাবার বন্ধুর ছেলের দ্বিতীয়বার বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। 'অপরিচিতা' গল্পের কল্যাণীকেও দেখা যায় যৌতুক নামক কুপ্রথার কারণে তার বিয়ে ভেঙে যায়। এরপর সে আত্মনির্ভরশীল হয়ে ওঠে এবং নারীশিক্ষার ব্রত নিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করে। দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী কল্যাণী অনুপমের বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। এভাবেই উদ্দীপকের জয়ীর সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর যৌতুকপ্রথার শিকার এবং আত্মনির্ভরশীল হওয়ার দিকটির সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর