উদ্দীপকের নিঝুমের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের কী বৈসাদৃশ্য রয়েছে লেখ।
উত্তর: • উদ্দীপকের নিঝুমের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের পরিণতির দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে। • সুদর্শন ও শিক্ষাই ব্যক্তির পূর্ণ পরিচয় বহন করে না। স্বভাবে মার্জিত এবং অন্যায়ের প্রতিবাদী না হলে তাকে দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন মানুষ বলা যায় না। • উদ্দীপকে যে ঘটনাংশ তুলে ধরা হয়েছে তাতে দেখা যায় নিঝুম ও অহনা পরস্পরকে গভীরভাবে ভালোবাসলেও পরিবারের চাপে নিঝুম অন্যত্র বিয়ে করে। এক্ষেত্রে অহনার জন্য তার কোনো মনঃকষ্ট জন্ম নেয়নি। কিন্তু 'অপরিচিতা' গল্পে দেখা যায় অনুপম ও কল্যাণীর মধ্যে পরস্পর সম্পর্ক না থাকলেও কল্যাণীর জন্য অনুপমের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। পরবর্তী সময়ে অনুপম কল্যাণীকে পাওয়ার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত না পেয়ে তার কাছাকাছি থাকার চেষ্টা করেছে। তাই বলা যায়, উদ্দীপকের নিঝুমের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের বৈসাদৃশ্য মূলত পরিণতির দিক থেকে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের নিঝুমের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের কী বৈসাদৃশ্য রয়েছ…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর