শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের অভিব্যক্তির চেয়ে 'অপরিচিতা' গল্পের পারিবারিক অভিব্যক্তি আরও বেশি প্রগাঢ়"- মতামত দাও।

উত্তর: • "উদ্দীপকের অভিব্যক্তির চেয়ে 'অপরিচিতা' গল্পের পারিবারিক অভিব্যক্তি আরও বেশি প্রগাঢ়"- মন্তব্যটি যথার্থ। • পরিবার মানুষের প্রাথমিক শিক্ষাকেন্দ্র। পরিবারেই মানুষ ব্যক্তিত্ব বিকাশের শিক্ষা লাভ করে। কিন্তু সেই পরিবারই যদি মানুষের ব্যক্তিত্ব বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায় তবে তার পরিণতি খুব খারাপ হয়। • উদ্দীপকে কথক পারিবারিক কড়া শাসনের বেড়াজালে আবদ্ধ থাকায় বিবাহ যে তার মনে পুলক জাগায় সেটি প্রকাশ করতে পারে না। অপরদিকে, 'অপরিচিতা' গল্পে অনুপমের ক্ষেত্রে এটি ঘটে। মামার ইচ্ছায় অনুপমের বিয়ে ঠিক হয় এবং যৌতুকও নির্ধারণ হয়, যা সম্পর্কে অনুপম জ্ঞাত নয়। বিয়ের দিন মেয়ের বাবা ঠকিয়ে দিতে পারে এ সম্ভাবনায় তিনি বিয়ের কার্য সম্পাদনের আগে কনের গহনা পরীক্ষা করে দেখতে চান। এক্ষেত্রে মেয়ের বাবা অনুপমের মতামত জানতে চাইলে সে নীরব ভূমিকা পালন করে। এতে রুষ্ট হয়ে কনের বাবা মেয়েকে অনুপমের সাথে বিয়ে দিতে অস্বীকৃতি জানান। • উদ্দীপকে ইচ্ছার কথা প্রকাশে পারিবারিক ভয়কে তুলে ধরা হয়। কিন্তু 'অপরিচিতা' গল্পে মা ও মামার প্রতি অতিভক্তির ফলে যে অনুপম ব্যক্তিত্বহীন মানুষে পরিণত হয় এবং তা তার জীবনে কুফল বয়ে আনে তা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

"উদ্দীপকের অভিব্যক্তির চেয়ে 'অপরিচিতা' গল্পের পারিবারিক অভিব্যক্তি …

উদ্দীপক

সত্য বলিতেছি, আমার মনে এমন বিষম উদ্বেগ জন্মে নাই। বরঞ্চ বিবাহের কথায় আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগিল। কৌতূহলী কল্পনার কিশলয়গুলির মধ্যে একটা যেন কানাকানি পড়িয়া গেল। যাহাকে বার্কের ফ্রেঞ্চ রেভোলুশনের নোট পাঁচ-সাত খাতা মুখস্থ করিতে হইবে, তাহার পক্ষে এ ভাবটা দোষের। আমার এ লেখা যদি টেক্সটবুক-কমিটির অনুমোদিত হইবার কোনো আশঙ্কা থাকিত তবে সাবধান হইতাম।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025

উত্তর

• 'প্রদোষ' শব্দের অর্থ 'সন্ধ্যা'।

উত্তর

• 'তাহার মতো রুচি এবং দক্ষতার 'পরে আমি ষোলো আনা নির্ভর করতে পারি'- এখানে অনুপমের পাত্রী দেখার ব্যাপারে বিনুদাদার প্রতি তার আস্থার কথা বলা হয়েছে। • পরিবারের কড়া শাসনে বড় হওয়া অনুপম তার জন্য ধার্য করা পাত্রীকে বিয়ের আগে নিজ চোখে দেখার ইচ্ছা থাকলেও মা ও মামার ভয়ে সেটা বলতে পারে না। কিন্তু পাত্রী দেখার জন্য যাকে পাঠানো হয়েছে অর্থাৎ তার পিসতুতো ভাই বিনুদাদা তার রুচিবোধের ওপর অনুপমের আস্থা রয়েছে। বিনুদাদা কখনো কোনো কিছু সম্পর্কে বাড়িয়ে বলেন না, তার ভায়াটা অত্যন্ত আঁট। নিজে না গেলেও যে বিনুদাদা তার পাত্রী সম্পর্কে সঠিক ও নিখুঁত তথ্য দিতে পারবে তার ব্যাপারে অনুপম নিশ্চিত। তাই অনুপম বিনুদাদার ব্যাপারে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছে।

উত্তর

• উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের সাদৃশ্য বিদ্যমান। • মায়েরা স্বভাবতই স্নেহময়ী হয়ে থাকেন। কিন্তু অতি স্নেহ ও শাসন সন্তানের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সন্তানের ব্যক্তিত্ব বিকাশের অন্তরায় হয়ে ওঠে। • উদ্দীপকে বিয়ের কথা শুনে কথক চিন্তিত না হয়ে বরং খুশি হয়। কিন্তু অধিক শাসনে বড় হওয়া, আজ্ঞাবহ এবং ভালো লাগার কথা কাউকে বলার সাহস পায় না। কথকের এই দিকটি 'অপরিচিতা' গল্পের অনুপমকে মনে করিয়ে দেয়। স্নাতকোত্তর সম্পন্ন করা অনুপম মা ও মায়ের কড়া শাসনে বড় হওয়া এক যুবক, যার মা ও মায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার নেই। মাতার আদেশ মানার ক্ষমতা থাকলেও না মানার ক্ষমতা তার নেই। তার বিবাহসংক্রান্ত বিষয়ে আলোচনা হলে সেখানে তার মতামত দেওয়ার কোনো অধিকার নেই। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও এ সম্পর্কে সে কিছু বলতে পারে না, যা উদ্দীপকের কথকের অবস্থানের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "উদ্দীপকের অভিব্যক্তির চেয়ে 'অপরিচিতা' গল্পের পারিবারিক অভিব্যক্তি আরও বেশি প্রগাঢ়"- মন্তব্যটি যথার্থ। • পরিবার মানুষের প্রাথমিক শিক্ষাকেন্দ্র। পরিবারেই মানুষ ব্যক্তিত্ব বিকাশের শিক্ষা লাভ করে। কিন্তু সেই পরিবারই যদি মানুষের ব্যক্তিত্ব বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায় তবে তার পরিণতি খুব খারাপ হয়। • উদ্দীপকে কথক পারিবারিক কড়া শাসনের বেড়াজালে আবদ্ধ থাকায় বিবাহ যে তার মনে পুলক জাগায় সেটি প্রকাশ করতে পারে না। অপরদিকে, 'অপরিচিতা' গল্পে অনুপমের ক্ষেত্রে এটি ঘটে। মামার ইচ্ছায় অনুপমের বিয়ে ঠিক হয় এবং যৌতুকও নির্ধারণ হয়, যা সম্পর্কে অনুপম জ্ঞাত নয়। বিয়ের দিন মেয়ের বাবা ঠকিয়ে দিতে পারে এ সম্ভাবনায় তিনি বিয়ের কার্য সম্পাদনের আগে কনের গহনা পরীক্ষা করে দেখতে চান। এক্ষেত্রে মেয়ের বাবা অনুপমের মতামত জানতে চাইলে সে নীরব ভূমিকা পালন করে। এতে রুষ্ট হয়ে কনের বাবা মেয়েকে অনুপমের সাথে বিয়ে দিতে অস্বীকৃতি জানান। • উদ্দীপকে ইচ্ছার কথা প্রকাশে পারিবারিক ভয়কে তুলে ধরা হয়। কিন্তু 'অপরিচিতা' গল্পে মা ও মামার প্রতি অতিভক্তির ফলে যে অনুপম ব্যক্তিত্বহীন মানুষে পরিণত হয় এবং তা তার জীবনে কুফল বয়ে আনে তা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।