'অপরিচিতা' গল্পের শীর্ষ মুহূর্তকে বিশ্লেষণপূর্বক উদ্দীপকের সাথে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশের সাদৃশ্য আলোচনা কর।
উত্তর: • 'অপরিচিতা' গল্পের শীর্ষ মুহূর্তটি হচ্ছে অনুপম ও কল্যাণীর বিয়ে উপলক্ষ্যে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি জানানোর মুহূর্তটি। যা শুনে বরযাত্রীরা দক্ষযজ্ঞের পালা শেষ করে চলে গিয়েছিল। • বিয়ের ক্ষেত্রে যৌতুক সামাজিক অশান্তির মূল কারণ। যৌতুকলোভীরা অর্থের পরিমাণে নারীকে মূল্যায়ন করে। তাদের প্রতি মানবিক মর্যাদা দেখায় না। যৌতুক বা পণপ্রথা একটি সামাজিক ব্যাধি। • 'অপরিচিতা' গল্পের কল্যাণীর বিয়ে ভেঙে যায় পাত্র অনুপমের নির্লিপ্ততা আর তার মামার যৌতুকলোভী মানসিকতার কারণে। বিয়ের আসরে কনের গা থেকে গহনা খুলে এনে সেকরা দিয়ে পরীক্ষা করানো এবং মামার আচরণে অনুপমের চুপ থাকার কারণে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন মর্মাহত হন। বাবার এ অপমানে কল্যাণী সারা জীবন বিয়ে না করার সিদ্ধান্ত নেয়; দেশসেবার ব্রতে নিজেকে নিয়োজিত করে। অন্যদিকে হরিশের কাছে কথা শুনেই অনুপম যাকে পছন্দ করেছিল সে ওই দেওয়ালের আড়ালেই রয়ে গেল বলে তার চিত্ত ব্যাকুল হয়ে উঠল। ওই বিষয়টি উদ্দীপকের নামকরণের বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত। কারণ এ গল্পের নামকরণ 'অপরিচিতা' হওয়ার ক্ষেত্রে ঘটনা বা কাহিনি মুখ্য হওয়ার বিষয়টি নির্দেশ করেছে। তারপর ট্রেনে যাত্রাপথে দেখা হওয়ার পর অনুপম কল্যাণীর পরিচয় পেয়ে গভীর আকর্ষণ অনুভব করে। তখন তার সহজ গতি, নির্মল দীপ্তি, অপূর্ব শুচিতা দেখে অনুপম মুগ্ধ হয়েছে। তবে এক্ষেত্রে কল্যাণীর বাইরের পরিচয় থেকে, অনুপম ভেতরের পরিচয়ে উত্তীর্ণ হতে পারেনি, অপরিচতা অপরিচিতাই রয়ে গেছে। তার শুচিশুভ্র আত্মপ্রকাশের বিষয়টি এখানেই সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
'অপরিচিতা' গল্পের শীর্ষ মুহূর্তকে বিশ্লেষণপূর্বক উদ্দীপকের সাথে কল্…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর