উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য কতটা প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে কর, তা নিজের ভাষায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে বলে আমি মনে করি। 'অপরিচিতা' গল্পে অনুপম-কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার মধ্য দিয়ে লেখক যৌতুকপ্রথার ভয়াবহতাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেখানে অনুপমের মামার যৌতুকলোভী মনোভাব ও আত্মদম্ভের কারণে শেষ মুহূর্তে শম্ভুনাথ সেন. অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে দিতে অস্বীকার করেন। এছাড়াও গল্পটিতে কল্যাণী চরিত্রের মাধ্যমে লেখক ভবিষ্যৎ নারীজাগরণের দিকটির প্রতিও ইঙ্গিত করেছেন। উদ্দীপকে আশফাক সাহেবের লোভী মনোভাব ও হীন মানসিকতার জন্য মেয়েটি পরিবারের সবার আপত্তি উপেক্ষা করে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে ঘোষণা করে, একজন মানুষের মর্যাদা ও সম্পর্ক অর্থের ওপর নির্ভরশীল হতে পারে না। অন্যায় ও যৌতুকের বিরুদ্ধে এমন বলিষ্ঠ প্রতিবাদ ও নারীজাগরণের বার্তাই 'অপরিচিতা' গল্পের মূলভাব। গল্পেও অনুপমের মামার হীন ও লোভী মাসিকতার বিরুদ্ধে কল্যাণী ও তার বাবা শম্ভুনাথ সেনের জোরালো প্রতিবাদ লক্ষ করা যায়। আবার কল্যাণীর মাধ্যমেও লেখক নারীজাগরণের স্বরূপ দেখিয়েছেন। 'অপরিচিতা' গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে কল্যাণী চরিত্রের মধ্য দিয়ে এক বলিষ্ঠ ব্যক্তিত্বের নারীর কাহিনি বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, কর্মীর ভূমিকায় তার উত্তরণের মধ্য দিয়ে লেখক নারীর আত্মজাগরণের পথও প্রশস্ত করেছেন। এর বাইরে যৌতুকপ্রথার বীভৎসতা, কন্যাদায়গ্রস্ত পিতার আত্মাভিমানের জয়, যৌতুকের বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের মতো বিষয় ফুটে উঠেছে। উদ্দীপকের স্বল্প পরিসরে এতসব বিষয় না থাকলেও গল্পের মূল বক্তব্য হিসেবে সেখানে যৌতুকপ্রথা ও এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ প্রকাশিত হয়েছে। পাশাপাশি নারীর আত্মজাগরণের বিষযটিও' তুলে ধরা হয়েছে। এদিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য পুরোপুরি প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য কতটা প্রতিফলিত হয়েছে বলে তুম…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর