শেয়ারFacebookWhatsApp

'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাথে উদ্দীপকের রুনার সাদৃশ্য-বৈসাদৃশ্য দেখাও।

উত্তর: অপরিচিতা' গল্পের কল্যাণীর সঙ্গে উদ্দীপকের রুনার সাদৃশ্য-বৈসাদৃশ্য উভয়ই রয়েছে। 'অপরিচিতা' গল্পের নায়িকা কল্যাণী একজন ব্যক্তিত্বসম্পন্ন নারী। অপমানজনক যৌতুকপ্রথার বিরুদ্ধে অবস্থান নিয়ে সে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে। একপর্যায়ে জীবনে আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয় সে। উদ্দীপকের রুনার মাঝেও ব্যক্তিত্ববোধসম্পন্ন মানসিকতার পরিচয় ঘটেছে। অপমানজনক যৌতুকের শর্তে বিয়েকে সে অস্বীকার করেছে। নিজেকে স্বাবলম্বী করার ব্রত গ্রহণের মাধ্যমে সে ব্যক্তিত্ববোধের পরিচয় দিয়েছে। 'অপরিচিতা' গল্পের কল্যাণীও বাবার ব্যক্তিত্ববোধসম্পন্ন সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছে এবং নিজেকে নারীর উন্নয়নের কান্ডারিরূপে তৈরি করেছে। এ দিক থেকে গল্পের কল্যাণীর সঙ্গে উদ্দীপকের রুনার সাদৃশ্য রয়েছে। তবে উদ্দীপকের স্বাবলম্বী হয়ে বিয়ে করার কথা বললেও, আলোচ্য গল্পের কল্যাণী বিয়ের সিদ্ধান্ত থেকে - একেবারেই সরে দাঁড়ায়। এদিক থেকে কল্যাণীর সঙ্গে রুনার বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাথে উদ্দীপকের রুনার সাদৃশ্য-বৈসাদৃশ্য দ…

উদ্দীপক

রুনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (আইনশাস্ত্রে) পাশ করেছে। ইতোমধ্যে তার বয়স ছাব্বিশ বছর অতিক্রান্ত হয়েছে। সে সরকারি চাকরি পাওয়ার আশায় অনেক পরীক্ষা দিয়েছে। এমতাবস্থায়, ডাক্তার পাত্র অজয়ের সাথে বিশ লক্ষ টাকা পণ ধার্য করে তার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন রুনার বাবা পণের জন্য পনেরো লক্ষ টাকা জোগাড় করতে সক্ষম হন। কিন্তু বাকি পাঁচ লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত বিয়ের কাজ সম্পন্ন হবে না বলে জানিয়ে দেন ডাক্তার অজয়ের বাবা। বিষয়টি রুনার ব্যক্তিত্বে আঘাত করে। সে ব্যথিত হয়ে বিয়ে ভেঙে দেয়। স্বাবলম্বী না হয়ে বিয়ে করবে না বলে সে তার বাবা ইন্দ্র বাবুকে জানিয়ে দেয়। বিয়ে ভাঙার ছয় মাস পর রুনা বিচারকের চাকরি পায়।

Barisal · 2025

উত্তর

অনুপমের বাবার পেশা ছিল ওকালতি।

উত্তর

প্রশ্নোক্ত কথাটি দ্বারা সমাজে বিয়ের বাজারে যোগ্য পাত্রের কদর এবং পণের টাকার পরিমাণকে নির্দেশ করা হয়েছে। 'অপরিচিতা' গল্পে যোগ্য পাত্রের জন্য কনের অভিভাবকদের অবস্থা নির্দেশিত হয়েছে। সেকালে শিক্ষিত পাত্রের অতিমাত্রায় কদর থাকায় পণের টাকার পরিমাণও বেশি ছিল। আর যোগ্য পাত্রের জন্য কনের পিতা সেই ধনুক-ভাঙা পণ দিতেও কুণ্ঠাবোধ করতেন না। কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন মেয়েকে যেন-তেন পাত্রের হাতে তুলে দিয়ে দায় সারতে চাননি। তিনি ধৈর্য ধারণ করে উপযুক্ত পাত্রের জন্য অপেক্ষায় থেকেছেন। এর ফলে দিন দিন মেয়ের বয়স বেড়েই গিয়েছে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে উপযুক্ত পাত্রের অত্যধিক কদর ও অত্যধিক পণের বিষয়টি বোঝানো হয়েছে।

উত্তর

অপরিচিতা' গল্পের কল্যাণীর সঙ্গে উদ্দীপকের রুনার সাদৃশ্য-বৈসাদৃশ্য উভয়ই রয়েছে। 'অপরিচিতা' গল্পের নায়িকা কল্যাণী একজন ব্যক্তিত্বসম্পন্ন নারী। অপমানজনক যৌতুকপ্রথার বিরুদ্ধে অবস্থান নিয়ে সে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে। একপর্যায়ে জীবনে আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয় সে। উদ্দীপকের রুনার মাঝেও ব্যক্তিত্ববোধসম্পন্ন মানসিকতার পরিচয় ঘটেছে। অপমানজনক যৌতুকের শর্তে বিয়েকে সে অস্বীকার করেছে। নিজেকে স্বাবলম্বী করার ব্রত গ্রহণের মাধ্যমে সে ব্যক্তিত্ববোধের পরিচয় দিয়েছে। 'অপরিচিতা' গল্পের কল্যাণীও বাবার ব্যক্তিত্ববোধসম্পন্ন সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছে এবং নিজেকে নারীর উন্নয়নের কান্ডারিরূপে তৈরি করেছে। এ দিক থেকে গল্পের কল্যাণীর সঙ্গে উদ্দীপকের রুনার সাদৃশ্য রয়েছে। তবে উদ্দীপকের স্বাবলম্বী হয়ে বিয়ে করার কথা বললেও, আলোচ্য গল্পের কল্যাণী বিয়ের সিদ্ধান্ত থেকে - একেবারেই সরে দাঁড়ায়। এদিক থেকে কল্যাণীর সঙ্গে রুনার বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।

উত্তর

সাহসী সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে ""অপরিচিতা' গল্পের কল্যাণীর চেয়ে উদ্দীপকের রুনার জীবনচেতনা অধিকতর আধুনিক।"-মন্তব্যটি যথার্থ। 'অপরিচিতা' গল্পের কল্যাণী উনিশ শতকের সংস্কারাচ্ছন্ন সমাজের এক নারী চরিত্র। বিবাহ সভায় বরপক্ষের যৌতুক সম্পর্কীয় দাবি-. দাওয়ার প্রতিবাদে তার বাবা বিয়ে ভেঙে দেন। বাবার সিদ্ধান্তকে সেও সাদরে গ্রহণ করে। উদ্দীপকের রুনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণকারী একজন আধুনিক নারী। ডাক্তার পাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হলে বরপক্ষ বিশ লক্ষ টাকার যৌতুক দাবি করে। পনেরো লক্ষ টাকা জোগাড় হলেও তাতে বরপক্ষ টালবাহানা শুরু করে। এতে ব্যথিত হয়ে রুনা বিয়ে ভেঙে দেয় এবং নিজে স্বাবলম্বী না হয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। ছয় মাসের মধ্যেই সে বিচারক হিসেবে চাকরি পায়। অন্যদিকে 'অপরিচিতা' গল্পে কল্যাণী আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তিত্বময়ী নারী হলেও উদ্দীপকের রুনার মতো বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ নিতে পারেনি। 'অপরিচিতা' গল্পের কল্যাণী নিজে বিয়ে ভাঙার দুঃসাহসিকতা দেখায়নি। বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ছিল তার বাবার। বিয়ে ভাঙার পরে নিজেকে আত্মউন্নয়ন তথা স্বাবলম্বী হওয়ার কোনো পদক্ষেপ নেয়নি। বরং সে বিয়ে না করার প্রতিজ্ঞা করে, যা মোটেই আধুনিক মনোভাবের পরিচয় নয়। পক্ষান্তরে উদ্দীপকের রুনা বরপক্ষের অন্যায় আবদারের বিরুদ্ধে নিজে সোচ্চার হয়েছে, নিজেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছে এবং ছয় মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাই বলা যায়, 'অপরিচিতা' গল্পের কল্যাণীর চেয়ে উদ্দীপকের রুনার জীবনচেতনা অধিকতর আধুনিক।"- মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।