“শম্ভুনাথ ও কল্যাণীর কাঙ্ক্ষিত সমাজের ইঙ্গিত রয়েছে উদ্দীপকে।"- তোমার মতামত দাও।
উত্তর: "শম্ভুনাথ ও কল্যাণীর কাঙ্ক্ষিত সমাজের ইঙ্গিত রয়েছে উদ্দীপকে।"- উক্তিটির পক্ষে আমার মতামত তুলে ধরা হলো। 'অপরিচিতা' গল্পে লেখক ব্যক্তিত্ববোধে জাগ্রত বাবা শম্ভুনাথ সেন ও মেয়ে কল্যাণীর বলিষ্ঠ ব্যক্তিত্বের সম্মিলিত প্রতিরোধ উপস্থাপন করেছেন। শম্ভুনাথ সেন ও তার মেয়ে কল্যাণী এমন এক সমাজ প্রত্যাশা করেন যেখানে আর কোনো মেয়ে যৌতুকপ্রথার শিকার হবে না। অনুপমের মতো ব্যক্তিত্বহীন শিক্ষিত আর তার মামার মতো লোভী মানসিকতা সম্পন্ন মানুষও কারো জীবনে প্রভাব ফেলবে না। তাই তো কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। উদ্দীপকের জেরিনের শ্বশুর-শাশুড়ি আধুনিক মানসিকতার ধারক। ছেলের বিয়েতে তারা কোনো প্রকার যৌতুক তো দাবি করেননি, বরং কনের বাবা-মায়ের দেওয়া কিছু আসবাবপত্র নিতেও তারা শ্রদ্ধাভরে অস্বীকৃতি জানিয়েছেন। তারা জেরিনকে নিজ মেয়ের মতো স্নেহ করেন। 'অপরিচিতা' গল্পে পিতা শম্ভুনাথ সেন ও কন্যা কল্যাণীর এমন প্রাগ্রসর চিন্তা বা আকাঙ্ক্ষাই প্রকাশ ঘটেছে। অপরিচিতা' গল্পের শম্ভুনাথ সেন ও কল্যাণী আধুনিক মানসিকতার ধারক। অনুপমের মামার যৌতুকের দাবিকে তারা স্বীকার করে নিলেও বিবাহসভায় কনের গা থেকে গহনা খুলে পরিমাপ করার মতো নীচতাকে তারা প্রশ্রয় দেননি। বরপক্ষকে আপ্যায়ন করিয়ে কৌশলে বিদায় করে দিয়েছেন। কল্যাণী বিয়ে না করার প্রতিজ্ঞা করেছে। তাদের বলিষ্ঠ প্রত্যাখানের মধ্য দিয়ে নতুন এক সময়ের আশু - আবির্ভাব কামনা করেছেন তারা। তাদের সেই পরিবর্তিত সমাজব্যবস্থায় গড়ে ওঠা আধুনিক মানসিকতার ধারক ব্যক্তিত্ব হলেন উদ্দীপকের জেরিনের শ্বশুর-শাশুড়ি। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি সমর্থনযোগ্য।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
“শম্ভুনাথ ও কল্যাণীর কাঙ্ক্ষিত সমাজের ইঙ্গিত রয়েছে উদ্দীপকে।"- তোমা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর