শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বর ও 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য বর্ণনা কর।

উত্তর: দৃঢ়চেতা মনোভাব ও ব্যক্তিত্বের দিক থেকে উদ্দীপকের বর ও 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে। 'অপরিচিতা' 'গল্পের অনুপম যেকোনো ক্ষেত্রে মামার সিদ্ধান্তকেই মাথা পেতে নিয়েছে। এ কারণে মামার যৌতুকলোভী মানসিকতা ও অসদাচরণের কারণে কল্যাণীর সাথে বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলেও সে কোনো প্রতিবাদ করতে পারেনি। অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপারগতার কারণেই কল্যাণীর সাথে তার বিয়ে ভেঙে যায়। উদ্দীপকের বরের পিতা রায়বাহাদুর যৌতুকের কিছু টাকা বাকি থাকায় ছেলেকে বিয়ের অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেন। এমতাবস্থায় বর পিতার সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং বিয়ে না করে আসর ছাড়বেন না বলে ঘোষণা দেন। পক্ষান্তরে, 'অপরিচিতা' গল্পের অনুপম তার মামার যৌতুকলোভী মানসিকতা ও কনের গায়ের গহনা পরীক্ষার মতো হীন আচরণের প্রতিবাদ করতে পারেনি। এমনকি নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। ফলে কল্যাণীর সাথে তার বিয়ে ভেঙে যায়। অর্থাৎ উদ্দীপকের বরের মধ্যে প্রকাশিত দৃঢ়চেতা মনোভাব ও ব্যক্তিত্বের দিকটি অনুপমের মধ্যে পরিলক্ষিত হয় না। এ দিক থেকে উদ্দীপকের বর ও গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

উদ্দীপকের বর ও 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য বর্ণনা কর।

উদ্দীপক

বরপক্ষ অনেক টাকা ও দানসামগ্রী যৌতুক দাবি করলেও পাত্র হাতছাড়া হওয়ার ভয়ে রামসুন্দর মেয়ের বিয়ের জন্য তাতেই রাজি হয়ে যান। নিজের সম্পদ বিক্রি ও বন্ধক রাখার পরও বিয়ের দিন যৌতুকের কিছু টাকা বাকি থেকে যায়। পুরো যৌতুক বুঝে না নিয়ে বরের পিতা রায়বাহাদুর সন্তানকে বিয়ের আসরে বসতে দিতে রাজি নন। কিন্তু বর বিয়ে না করে বিয়ের আসর ছাড়বেন না ঘোষণা দেওয়ায় রায়বাহাদুর পুত্রের বিয়ে সম্পন্ন করার অনুমতি দিতে বাধ্য হন।

Comilla · 2025

উত্তর

'অপরিচিতা' গল্পটি প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

উত্তর

মামার সিদ্ধান্তে চলতে হয় বলে অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে। 'অপরিচিতা' গল্পে অনুপমের বাবার মৃত্যুর পর থেকে মামাই পরিবারের হাল ধরেছেন। তাছাড়া অনুপম নিজেই মামার সিদ্ধান্ত মেনে চলতেই অভ্যস্ত ছিল। তাদের বাড়িতে মামার সিদ্ধান্তের বাইরে কোনোকিছুই হতো না। এমতাবস্থায় অনুপমের বিয়ের বিষয়েও মামার সিদ্ধান্তই শেষ কথা। অনুপম কিছুতেই তার সিদ্ধান্তকে অগ্রাহ্য করতে পারবে না। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে মামার উপর নিজের এই অতি নির্ভরশীলতার বিষয়টিকে ইঙ্গিত করেই অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে।

উত্তর

দৃঢ়চেতা মনোভাব ও ব্যক্তিত্বের দিক থেকে উদ্দীপকের বর ও 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে। 'অপরিচিতা' 'গল্পের অনুপম যেকোনো ক্ষেত্রে মামার সিদ্ধান্তকেই মাথা পেতে নিয়েছে। এ কারণে মামার যৌতুকলোভী মানসিকতা ও অসদাচরণের কারণে কল্যাণীর সাথে বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলেও সে কোনো প্রতিবাদ করতে পারেনি। অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপারগতার কারণেই কল্যাণীর সাথে তার বিয়ে ভেঙে যায়। উদ্দীপকের বরের পিতা রায়বাহাদুর যৌতুকের কিছু টাকা বাকি থাকায় ছেলেকে বিয়ের অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেন। এমতাবস্থায় বর পিতার সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং বিয়ে না করে আসর ছাড়বেন না বলে ঘোষণা দেন। পক্ষান্তরে, 'অপরিচিতা' গল্পের অনুপম তার মামার যৌতুকলোভী মানসিকতা ও কনের গায়ের গহনা পরীক্ষার মতো হীন আচরণের প্রতিবাদ করতে পারেনি। এমনকি নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। ফলে কল্যাণীর সাথে তার বিয়ে ভেঙে যায়। অর্থাৎ উদ্দীপকের বরের মধ্যে প্রকাশিত দৃঢ়চেতা মনোভাব ও ব্যক্তিত্বের দিকটি অনুপমের মধ্যে পরিলক্ষিত হয় না। এ দিক থেকে উদ্দীপকের বর ও গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।

উত্তর

যৌতুকলোভী মানসিকতার দিক বিবেচনায় “উদ্দীপকের রায়বাহাদুর এবং 'অপরিচিতা' গল্পের মামা দুটো নর-নারীর হৃদয়ের মিলনের চেয়ে বৈষয়িক লাভ-ক্ষতিকেই প্রাধান্য দিয়েছেন”- মন্তব্যটি যথার্থ। 'অপরিচিতা' গল্পের অনুপমের মামা যৌতুকলোভী ও দাম্ভিক প্রকৃতির মানুষ। এ কারণেই তিনি অনুপম-কল্যাণীর বিয়ের দিন কনের গায়ের গহনা খুলে পরীক্ষা করানোর মতো হীন আচরণ করেন। তার কাছে অনুপম-কল্যাণীর বিয়ের চেয়ে যৌতুকের পরিমাণ এবং আত্মদম্ভই বড় বিষয় ছিল। উদ্দীপকে বরপক্ষের দাবি অনুযায়ী কন্যার পিতা রামসুন্দর সব ব্যবস্থা করেন। কিন্তু যৌতুকের টাকার সামান্য বাকি থেকে যায়। এমতাবস্থায় বরের পিতা রায়বাহাদুর বেঁকে বসেন। যৌতুকের সম্পূর্ণ টাকা না পেয়ে তিনি কিছুতেই ছেলেকে বিয়ের অনুমতি দিতে রাজি নন। পরিস্থিতি আন্দাজ করে বর পিতার সেই সিদ্ধান্তে প্রতিবাদ জানান এবং বিয়ে না করে আসর ছাড়বেন না বলে ঘোষণা দেন। তার এমন মনোভাব প্রত্যক্ষ করে রায়বাহাদুর তার সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হন এবং বিয়ের অনুমতি দেন। উদ্দীপকের রায়বাহাদুরের মতো এমন বৈষয়িক মানসিকতা 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার মধ্যেও পাওয়া যায়। 'অপরিচিতা' গল্পে লেখক অনুপম-কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার মধ্য দিয়ে যৌতুকপ্রথার ভয়াবহতার দিকটিকে উন্মোচন করেছেন। সেখানে অনুপমের মামার হীন আচরণ ও যৌতুকলোভী মানসিকতার কারণেই কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন অনুপমের সাথে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করেন। অন্যদিকে, উদ্দীপকের বরের পিতা রায়বাহাদুর যৌতুকের টাকা বাকি থাকায় ছেলেকে বিয়ের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। অর্থাৎ আলোচ্য গল্প এবং উদ্দীপক উভয় ক্ষেত্রে অনুপমের মামা এবং বরের পিতা সন্তানদের বিয়ের চেয়ে যৌতুকের বিষয়টিকেই - অধিক গুরুত্ব দিয়েছেন। সেই দিক বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।