"উদ্দীপকের নীলিমা 'অপরিচিতা' গল্পের কল্যাণীরই প্রতিচ্ছবি"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: দৃঢ় ব্যক্তিত্ব ও আত্মমর্যাদার বিবেচনায় "উদ্দীপকের নীলিমা 'অপরিচিতা' গল্পের কল্যাণীরই প্রতিচ্ছবি"- মন্তব্যটি যথার্থ। 'অপরিচিতা' গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ ও দেশচেতনায় ঋদ্ধ এক প্রখর ব্যক্তিত্বময়ী নারীর চিত্র তুলে ধরেছেন কল্যাণী চরিত্রের মাধ্যমে। কল্যাণী আত্মমর্যাদাশীল নারী, তাই সে আর বিয়েতে মত দেয়নি, বরং দেশের নারীদের শিক্ষার মাধ্যমে মর্যাদাশীল করে তুলতে পদক্ষেপ নিয়েছে। উদ্দীপকে উচ্চশিক্ষিত সুমন ও নীলিমার কথা বলা হয়েছে। তারা - পরস্পরকে ভালোবাসে এবং সংসারী হতে চায়। কিন্তু নীলিমার পরিবার যৌতুক দিতে অপারগ হলে সুমনের পরিবার নীলিমাকে মেনে নেয় না। সুমনও কোনো পদক্ষেপ না নিয়ে পরিবারের ইচ্ছায় অন্যত্র বিয়ে করে। নীলিমা এটিকে অপমান মনে করে আর বিয়ে করে না এবং শিক্ষকতায় নিবেদিত হয়ে বাকি জীবন অতিবাহিত করে। এই 'নীলিমা যেন 'অপরিচিতা' গল্পের কল্যাণীরই প্রতিচ্ছবি। 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বিয়ে ভেঙে যায় পাত্র অনুপমের নির্লিপ্ততা আর তার মামার যৌতুকলোভী মানসিকতার কারণে। অনুপম তার মামার অন্যায় আচরণের প্রতিবাদ না করায় কল্যাণীর বাবা মর্মাহত হন। অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং তার মামার হীন মানসিকতা দেখে তিনি মেয়ের বিয়ে ভেঙে দেন। বাবার সিদ্ধান্তকে গ্রহণ করে কল্যাণী সারা জীবন বিয়ে না করার সিদ্ধান্ত নেয় এবং দেশসেবায় নিজেকে নিয়োজিত করে। পরবর্তী সময়ে অনুপম ভুল স্বীকার করে তার জীবনে আসতে চাইলেও সে আর রাজি হয় না। কল্যাণীর এই দৃঢ়চেতা ব্যক্তিত্ব উদ্দীপকের নীলিমার মধ্যেও পরিলক্ষিত হয়। সেও আত্মমর্যদায় বলীয়ান হয়ে আর বিয়ে না করে শিক্ষকতা করে জীবন পার করেছে। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"উদ্দীপকের নীলিমা 'অপরিচিতা' গল্পের কল্যাণীরই প্রতিচ্ছবি"- মন্তব্যট…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর