শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি এবং 'অপরিচিতা' গল্পের মামা ভিন্ন জগতের মানুষ।"- উক্তিটি যাচাই কর।

উত্তর: লোভী ও হীন মানসিকতার দিক দিয়ে "উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি ও 'অপরিচিতা' গল্পের মামা ভিন্ন জগতের মানুষ।"- মন্তব্যটি যথার্থ। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা একজন অর্থলিপ্স মানুষ। তিনি অনুপমের বিয়েতে নগদ টাকা ও গহনা পণ হিসেবে দাবি করেন। কনের পিতা শম্ভুনাথ সেন এতে সম্মত হন। বিয়ের অনুষ্ঠানে অনুপমের মামা কন্যার বাবাকে তার মেয়ের গা থেকে গহনাগুলো খুলে আনতে বলেন সেকরা দিয়ে সেগুলো যাচাই করার জন্য। অনুপমের মামার এ ধরনের আচরণ ও হীন মানসিকতার জন্য শম্ভুনাথ সেন মেয়েকে বিয়ে না দিয়ে কৌশলে তাকে খাবার খাইয়ে বিদায় করে দেন। উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি অত্যন্ত সজ্জন ব্যক্তি। জেরিনের বাবা-মায়ের দেওয়া সামান্য উপহারও তারা শ্রদ্ধাভরে নিতে অস্বীকৃতি জানান। তারা জেরিনকে নিজের সন্তানের মতো আদর-স্নেহ করেন, যা দেখে জেরিন বিমোহিত। অন্যদিকে, 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা আগে থেকেই দেনা-পাওনা ঠিক করে নেন। গহনা কত ভরি দেওয়া হবে, স্বর্ণ কত দরের হবে- সব পাকাপাকি করে নোট করে রাখেন। এ দিক থেকে উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি ও 'অপরিচিতা' গল্পের মামা ভিন্ন জগতের মানুষ।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

"উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি এবং 'অপরিচিতা' গল্পের মামা ভিন্ন জগতের মান…

উদ্দীপক

জেরিন রহমান ডাক্তার। বাবা-মার অনুরোধ সত্ত্বেও বিয়ে করতে চান না। কারণ, পত্র-পত্রিকা আর বিভিন্ন সংবাদ মাধ্যমে যৌতুক ও নারী নির্যাতন বিষয়ে বিভিন্ন ঘটনা দেখে বিয়ে সম্পর্কে তার একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। অবশেষে তার বাবা-মা বুঝিয়ে জেরিনকে বিয়ে করতে রাজি করান। বিয়ের দিনই তার ধারণা বদলে যায়। কারণ, বাবা-মা জেরিনের প্রয়োজনের কথা বিবেচনা করে কিছু আসবাবপত্র কিনে দিতে চাইলে জেরিনের শ্বশুর-শাশুড়ি তা নিতে বিনয়ের সঙ্গে অস্বীকৃতি জানায়। শ্বশুরবাড়িতে এসে তার ধারণা একদম পাল্টে যায়। স্বামী ইরফান হাসানের ভালোবাসা এবং শ্বশুর-শাশুড়ির আদর-স্নেহ তাকে বিমোহিত করে।

Rajshahi · 2025

উত্তর

'অপরিচিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়।

উত্তর

"সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল।"-বাক্যটি দ্বারা বিবাহ ভেঙে যাওয়ার পর অনুপমের মনের অনুভূতি ব্যক্ত করা হয়েছে। 'অপরিচিতা' গল্পে অনুপম আশীর্বাদের সময় কনে দেখতে যেতে চেয়েছিল। সেই ইচ্ছার কথাটি মামাকে সাহস করে বলতে পারেনি। এরপর বিয়ে করতে গিয়ে কনের গহনা পরিমাপের বাদানুবাদের জের ধরে কনে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন কন্যা সম্প্রদান না করে তাদেরকে আপ্যায়ন করিয়ে বিয়ে ভেঙে দেন। ফলে কল্যাণীকে চোখের দেখাও আর হয়ে ওঠেনি অনুপমের পক্ষে। বিয়ে ভেঙে যাওয়ার পরও কল্যাণীর প্রতি জমানো অনুরাগের জন্য অনুপম কল্যাণীকে স্মরণ করে, ভুলতে পারে না। এ প্রসঙ্গেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

লোভী ও হীন মানসিকতার দিক দিয়ে "উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি ও 'অপরিচিতা' গল্পের মামা ভিন্ন জগতের মানুষ।"- মন্তব্যটি যথার্থ। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা একজন অর্থলিপ্স মানুষ। তিনি অনুপমের বিয়েতে নগদ টাকা ও গহনা পণ হিসেবে দাবি করেন। কনের পিতা শম্ভুনাথ সেন এতে সম্মত হন। বিয়ের অনুষ্ঠানে অনুপমের মামা কন্যার বাবাকে তার মেয়ের গা থেকে গহনাগুলো খুলে আনতে বলেন সেকরা দিয়ে সেগুলো যাচাই করার জন্য। অনুপমের মামার এ ধরনের আচরণ ও হীন মানসিকতার জন্য শম্ভুনাথ সেন মেয়েকে বিয়ে না দিয়ে কৌশলে তাকে খাবার খাইয়ে বিদায় করে দেন। উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি অত্যন্ত সজ্জন ব্যক্তি। জেরিনের বাবা-মায়ের দেওয়া সামান্য উপহারও তারা শ্রদ্ধাভরে নিতে অস্বীকৃতি জানান। তারা জেরিনকে নিজের সন্তানের মতো আদর-স্নেহ করেন, যা দেখে জেরিন বিমোহিত। অন্যদিকে, 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা আগে থেকেই দেনা-পাওনা ঠিক করে নেন। গহনা কত ভরি দেওয়া হবে, স্বর্ণ কত দরের হবে- সব পাকাপাকি করে নোট করে রাখেন। এ দিক থেকে উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি ও 'অপরিচিতা' গল্পের মামা ভিন্ন জগতের মানুষ।

উত্তর

"শম্ভুনাথ ও কল্যাণীর কাঙ্ক্ষিত সমাজের ইঙ্গিত রয়েছে উদ্দীপকে।"- উক্তিটির পক্ষে আমার মতামত তুলে ধরা হলো। 'অপরিচিতা' গল্পে লেখক ব্যক্তিত্ববোধে জাগ্রত বাবা শম্ভুনাথ সেন ও মেয়ে কল্যাণীর বলিষ্ঠ ব্যক্তিত্বের সম্মিলিত প্রতিরোধ উপস্থাপন করেছেন। শম্ভুনাথ সেন ও তার মেয়ে কল্যাণী এমন এক সমাজ প্রত্যাশা করেন যেখানে আর কোনো মেয়ে যৌতুকপ্রথার শিকার হবে না। অনুপমের মতো ব্যক্তিত্বহীন শিক্ষিত আর তার মামার মতো লোভী মানসিকতা সম্পন্ন মানুষও কারো জীবনে প্রভাব ফেলবে না। তাই তো কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। উদ্দীপকের জেরিনের শ্বশুর-শাশুড়ি আধুনিক মানসিকতার ধারক। ছেলের বিয়েতে তারা কোনো প্রকার যৌতুক তো দাবি করেননি, বরং কনের বাবা-মায়ের দেওয়া কিছু আসবাবপত্র নিতেও তারা শ্রদ্ধাভরে অস্বীকৃতি জানিয়েছেন। তারা জেরিনকে নিজ মেয়ের মতো স্নেহ করেন। 'অপরিচিতা' গল্পে পিতা শম্ভুনাথ সেন ও কন্যা কল্যাণীর এমন প্রাগ্রসর চিন্তা বা আকাঙ্ক্ষাই প্রকাশ ঘটেছে। অপরিচিতা' গল্পের শম্ভুনাথ সেন ও কল্যাণী আধুনিক মানসিকতার ধারক। অনুপমের মামার যৌতুকের দাবিকে তারা স্বীকার করে নিলেও বিবাহসভায় কনের গা থেকে গহনা খুলে পরিমাপ করার মতো নীচতাকে তারা প্রশ্রয় দেননি। বরপক্ষকে আপ্যায়ন করিয়ে কৌশলে বিদায় করে দিয়েছেন। কল্যাণী বিয়ে না করার প্রতিজ্ঞা করেছে। তাদের বলিষ্ঠ প্রত্যাখানের মধ্য দিয়ে নতুন এক সময়ের আশু - আবির্ভাব কামনা করেছেন তারা। তাদের সেই পরিবর্তিত সমাজব্যবস্থায় গড়ে ওঠা আধুনিক মানসিকতার ধারক ব্যক্তিত্ব হলেন উদ্দীপকের জেরিনের শ্বশুর-শাশুড়ি। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি সমর্থনযোগ্য।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।