"উদ্দীপকের রায়বাহাদুর এবং 'অপরিচিতা' গল্পের মামা দুটো নর-নারীর হৃদয়ের মিলনের চেয়ে বৈষয়িক লাভ-ক্ষতিকেই প্রাধান্য দিয়েছেন।"- মন্তব্যটি বিচার কর।
উত্তর: যৌতুকলোভী মানসিকতার দিক বিবেচনায় “উদ্দীপকের রায়বাহাদুর এবং 'অপরিচিতা' গল্পের মামা দুটো নর-নারীর হৃদয়ের মিলনের চেয়ে বৈষয়িক লাভ-ক্ষতিকেই প্রাধান্য দিয়েছেন”- মন্তব্যটি যথার্থ। 'অপরিচিতা' গল্পের অনুপমের মামা যৌতুকলোভী ও দাম্ভিক প্রকৃতির মানুষ। এ কারণেই তিনি অনুপম-কল্যাণীর বিয়ের দিন কনের গায়ের গহনা খুলে পরীক্ষা করানোর মতো হীন আচরণ করেন। তার কাছে অনুপম-কল্যাণীর বিয়ের চেয়ে যৌতুকের পরিমাণ এবং আত্মদম্ভই বড় বিষয় ছিল। উদ্দীপকে বরপক্ষের দাবি অনুযায়ী কন্যার পিতা রামসুন্দর সব ব্যবস্থা করেন। কিন্তু যৌতুকের টাকার সামান্য বাকি থেকে যায়। এমতাবস্থায় বরের পিতা রায়বাহাদুর বেঁকে বসেন। যৌতুকের সম্পূর্ণ টাকা না পেয়ে তিনি কিছুতেই ছেলেকে বিয়ের অনুমতি দিতে রাজি নন। পরিস্থিতি আন্দাজ করে বর পিতার সেই সিদ্ধান্তে প্রতিবাদ জানান এবং বিয়ে না করে আসর ছাড়বেন না বলে ঘোষণা দেন। তার এমন মনোভাব প্রত্যক্ষ করে রায়বাহাদুর তার সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হন এবং বিয়ের অনুমতি দেন। উদ্দীপকের রায়বাহাদুরের মতো এমন বৈষয়িক মানসিকতা 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার মধ্যেও পাওয়া যায়। 'অপরিচিতা' গল্পে লেখক অনুপম-কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার মধ্য দিয়ে যৌতুকপ্রথার ভয়াবহতার দিকটিকে উন্মোচন করেছেন। সেখানে অনুপমের মামার হীন আচরণ ও যৌতুকলোভী মানসিকতার কারণেই কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন অনুপমের সাথে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করেন। অন্যদিকে, উদ্দীপকের বরের পিতা রায়বাহাদুর যৌতুকের টাকা বাকি থাকায় ছেলেকে বিয়ের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। অর্থাৎ আলোচ্য গল্প এবং উদ্দীপক উভয় ক্ষেত্রে অনুপমের মামা এবং বরের পিতা সন্তানদের বিয়ের চেয়ে যৌতুকের বিষয়টিকেই - অধিক গুরুত্ব দিয়েছেন। সেই দিক বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"উদ্দীপকের রায়বাহাদুর এবং 'অপরিচিতা' গল্পের মামা দুটো নর-নারীর হৃদয়…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর