"উদ্দীপকের ঘটনাচিত্রে 'অপরিচিতা' গল্পের খণ্ডাংশ প্রতিপলিত হয়েছে।"-উক্তিটির মূল্য যাচাই করো।
উত্তর: উদ্দীপকের ঘটনাচিত্রে "অপরিচিতা" গল্পের খন্ডাংশ প্রতিফলিত হয়েছে- কেননা উদ্দীপক শুধু যৌতুকের বিষয়টি আলোচিত কিন্তু অপরীচিতা গল্পটি দায়িত্ব, যৌতুকপ্রথা এবং যৌতুকের কুফল পরিষ্কারভাবে ফুটে উঠেছে। অপরিচিতা গল্পে দেখা যায়, অনুপমের বয়স হলেও বুদ্ধি হয়নি অর্থাৎ মামার উপর নিজের পছন্দের বিষয়টিও অপূর্ণ করেছে। হরিশ যখন ভালো মেয়ের সন্ধান এনে দিল, অনুপম তখন মাত্র নারীরুপি মরীচিকা দেখতে পেল। এখানে অনুপমের দায়িত্বহীনতার পাশাপাশি নিজের প্রতি অবিশ্বাস ফুটে উঠেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মামার দায়িত্ব প্রণালী। তিনি ফগ্লুর বালির মত তাদের সংসারটি শোষণ করে আছে। সুতরাং অনুপমের মামার দায়িত্ববোধের কথা গল্পটির এক-তৃতীয়াংশ জুড়ে ঘিরে রয়েছে। পাশাপাশি অনুপমের মামা ছিল অত্যন্ত লোভী অর্থাৎ লাভের পক্ষে তার উপস্থিতি স্বতস্ফূর্ত। ভাগ্নের বিয়ে উপলক্ষ ধরেও লাভের চিন্তা মাথা থেকে নামায়নি । অতিরিক্ত পণের আশায় সুভকাজের ব্যঘাত ঘটিয়েছে যা যৌতুকের কুফল ফুটে উঠেছে। অন্যদিকে উদ্দীপকে শুধুমাত্র যৌতুক নিয়ে বরের বাপ এবং কনের বাপের মধ্যে সামান্য আলোচনা ফুটে উঠেছে যা উদ্দীপকের একাংশ ধরা যায়। তাছাড়া অপরিচিতা গল্পে মেয়ের বয়স ছিল অনেক কম কিন্তু উদ্দীপকে মেয়ের বয়স বেশি। যৌতুকের কারণে অনুপমকে বিয়ের আসর থেকে উঠে আসতে হলেও উদ্দীপকের বরের সাথে এমন হয়নি। অতএব উপরোক্ত আলোচনা সাপেক্ষে এটা পরিষ্কার যে, উদ্দীপকের ঘটনাচিত্রে "অপরিচিতা" গল্পের খন্ডাংশ প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"উদ্দীপকের ঘটনাচিত্রে 'অপরিচিতা' গল্পের খণ্ডাংশ প্রতিপলিত হয়েছে।"-উ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর