উদ্দীপকে উল্লিখিত ভাবের সাথে 'অপরিচিতা' গল্পের নায়কের প্রেমবোধ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ভাবের সঙ্গে 'অপরিচিতা' গল্পের নায়কের প্রেমবোধের অনেকাংশেই সাদৃশ্য রয়েছে। প্রেম মানবজীবনের এক আবশ্যক বিষয়। জীবনের কোনো কোনো পর্যায়ে ব্যক্তি হৃদয়ে প্রেমের স্ফুরণ ঘটে। তবে সব প্রেম পরিণয়ের হয় না। কিছু কিছু প্রেম অধরাই থেকে যায়। বিমূর্ত এই প্রেমে থাকে শুধু ভাবের সাধনা আর অপেক্ষার প্রহর। 'অপরিচিতা' গল্পের অনুপমের মধ্য দিয়ে আমরা এমনই এক প্রেমের দর্শন দেখতে পাই। বিবাহ সম্বন্ধ ঠিক করার নিমিত্তে বন্ধু হরিশের কাছে কল্যাণীর বর্ণনা শুনেই সে কল্যাণীর প্রেমে পড়ে যায়। যৌতুক নিয়ে ঝামেলার ফলে কল্যাণীর সাথে অনুপমের বিয়ে ভেঙ্গে যায়। সে কল্যাণীকে এক নজর দেখতেও পায় না। কল্যাণীর চিন্তায় সে এতই মগ্ন হয় যে, সে ভাবতে থাকে কল্যাণীও হয়তো তাকে ভালোবাসে। সম্বন্ধ ভেঙ্গে গেছে বলে কল্যাণীও তার মতো কষ্ট পাচ্ছে। সে. কল্পনায় নানান কিছু ভাবতে থাকে। শেষে যখন সে কল্যাণীকে খুঁজে পায় তখন কল্যাণী বিবাহে আর রাজি হয় না। এত কাছে পেয়েও কল্যাণী চির অধরা রয়ে যায়। উদ্দীপকেও যে প্রেমের স্বরূপ পাওয়া যায়, সেখানেও প্রেমের শাশ্বত রূপ পরিলক্ষিত হয়। সেখানেও দেখা যায়, প্রেয়সীকে নিয়ে নানা কল্পনা। সেই প্রেয়সীও অধরা। তার কাছেও প্রেমিক হৃদয় আশ্রয়প্রার্থী। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ভাবের সঙ্গে 'অপরিচিতা' গল্পের নায়কের প্রেমবোধের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ভাবের সাথে 'অপরিচিতা' গল্পের নায়কের প্রেমবোধ বিশ্…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর