উদ্দীপকের সমরের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য কতটুকু?
উত্তর: উদ্দীপকের সমরের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের আংশিক সাদৃশ্য রয়েছে। সঠিক সময়ে সঠিক কাজটি করার সৌভাগ্য অনেকেরই হয় না। এ কারণে অনেক সময় নিজের কাছের মানুষও দূরে চলে যায়। তবে কেউ কেউ তা বুঝতে পেরে নিজের ভুল সংশোধন করার প্রয়াস চালায়। উদ্দীপকে উল্লিখিত সমর অন্যের কথায় স্ত্রী শ্যামলীকে অবিশ্বাস করে। তাঁর খাবারে বিষ মেশানোর সন্দেহে তা পরীক্ষাও করায়। এই যন্ত্রণায় কোনো প্রতিবাদ না করেই ঘর ছাড়ে শ্যামলী। ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নেয় সে। প্রথমে সমর এতে হাঁপ ছেড়ে বাঁচলেও অল্পদিনেই শ্যামলীর শূন্যতা অনুভব করে তার উদ্দেশ্যে ঢাকায় চলে যায়। অন্যদিকে 'অপরিচিতা' গল্পের অনুপমকে ভালো-মন্দ কোনো ভূমিকাই গ্রহণ করতে দেখা যায় না। কল্যাণী ও তার পরিবারের প্রতি করা অপমানে সে কাপুরুষের মতো চুপ করে থাকে। তবে বিয়ে ভেঙে যাওয়ার পরও তাকে কল্যাণীর কথা ভাবতে দেখা যায়। এমনকি শেষ পর্যন্ত কল্যাণী বিয়েতে রাজি না হলেও অনুপম তার পাশেই জায়গা করে নিয়েছে। তার পাশেই থাকতে চেয়েছে। আর কেবল এই দিকটিতেই উদ্দীপকের সমরের সঙ্গে গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের সমরের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য কতটুকু?
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর