"উদ্দীপকের বিবেক রায় 'অপরিচিতা' গল্পের অনুপমের চেয়ে কার্যত অধিক সফল।"- মন্তব্যটি সম্পর্কে তোমার অভিমত যৌক্তিকভাবে তুলে ধর।
উত্তর: "উদ্দীপকের বিবেক রায় 'অপরিচিতা' গল্পের অনুপমের চেয়ে কার্যত অধিক সফল।"- মন্তব্যটি যথার্থ। মানুষের পরিপূর্ণ বিকাশ তার ব্যক্তিত্বে ধরা পড়ে। ন্যায়-অন্যায় বোধ না থাকলে এবং অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে কেউ মর্যাদাবান হয় না। কাজেই বিচার-বুদ্ধিসম্পন্ন মানবিক মানুষই প্রকৃত শিক্ষিত। 'অপরিচিতা' গল্পে প্রথম পর্যায়ে অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং শেষ পর্যায়ে আবেগপ্রবণতা প্রকাশ পেয়েছে। কল্যাণীর সঙ্গে তার বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ তার ব্যক্তিত্বহীনতা এবং মানসিকতার দিক থেকে পরনির্ভরশীলতা। এ গল্পে তার মামার হীন ও লোভী মানসিকতা প্রকাশ পেয়েছে। তিনি বিয়ের আসরে সেকরা নিয়ে গিয়ে কনের শরীর থেকে গহনা খুলে যাচাই করতে চেয়েছেন। মামার ইচ্ছাকে অনুপম মৌন সমর্থন দিয়েছে। এ ক্ষেত্রে উদ্দীপকের বিবেক রায় একজন বিবেকবানের পরিচয় দিয়েছে। সে যৌতুক ছাড়াই অনামিকাকে বিয়ে করেছে। এই দিক থেকে বিবেক রায় সফল হয়েছে। অপরিচিতা' গল্পে অনুপম শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে সবাইকে ছেড়ে কল্যাণীর কাছে ছুটে গিয়েছে। তখন কল্যাণী দেশসেবার ব্রত ভেঙে অনুপমকে বিয়ে করতে রাজি হয়নি। এ ক্ষেত্রেও উদ্দীপকের বিবেক রায় 'অপরিচিতা' গল্পের অনুপম অপেক্ষা দৃঢ়চেতা। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"উদ্দীপকের বিবেক রায় 'অপরিচিতা' গল্পের অনুপমের চেয়ে কার্যত অধিক সফল…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর