উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের সাদৃশ্য বিচার কর।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের কল্যাণীকে ঘিরে কল্পনাপ্রসূত ভাবনার দিকটির সাদৃশ্য রয়েছে। মানুষের জীবনে চলার পথে অনেক সময় অনেককে ভালো লেগে যায়। এই ভালো লাগা থেকে প্রণয়ের সৃষ্টি হয়। প্রণয় থেকে হয় পরিণয়। কিন্তু কোনো সম্পর্ক পরিণয়ে পৌছাতে হলে একে অপরের পাশে দাঁড়াতে হয়। সম্মান করতে হয়। তা না হলে পরিণয়ের পরিবর্তে তা স্মৃতি হয়ে যায়। 'অপরিচিতা' গল্পের এমন এক স্মৃতিকাতর কল্পনাবিলাসী হলো অনুপম। যৌতুকের কারণে যখন কল্যাণীর সঙ্গে তার বিয়ে ভেঙ্গে যায় তখন অনুপম নির্বিকার থাকে। পরবর্তীতে অনুপম বুঝতে পারে কল্যাণী তার অন্তরে কতটা জুড়ে রয়েছে। সে কল্পনায় ভাবতে থাকে কল্যাণীও তাকে নিয়ে ভাবছে। তার দেওয়া ছবি কখনো লুকিয়ে দেখছে, আবার পিতার ভয়ে লুকিয়ে রাখছে। উদ্দীপকেও এমনই এক কল্পনার রূপ দেখা যাচ্ছে। এখানেও দেখা যায় কেউ একজন ভাবছে যে প্রেয়সী তাকে স্বপ্ন দেখছে। তার দেওয়া মালা বুকে জড়িয়ে রেখেছে। উদ্দীপকের ব্যক্তির এই ভাবনা 'অপরিচিতা' গল্পের অনুপমের ভাবনারই অন্য রূপ। এভাবে উদ্দীপকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের কল্যাণীকে ঘিরে কল্পনাপ্রসূত ভাবনার দিকটির সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের সাদৃশ্য বিচার কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর