উদ্দীপকের সমীকরণ বাবুর সাথে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের সমীরণ বাবুর সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার সাদৃশ্য রয়েছে। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা যৌতুকলোভী চরিত্র। তিনি অনুপমের বিয়ের জন্য একটি জুতসই ঘর খুঁজছিলেন; যেখানে না চাইলেও অনেক টাকা যৌতুক পাওয়া যাবে। অনেক খোঁজাখুঁজির পর শম্ভুনাথ সেনের কন্যা কল্যাণীর সঙ্গে মামা অনুপমের বিয়ে ঠিক করেন। বিয়ের দিন মেয়ের বাড়ি থেকে দেওয়া যৌতুকের গহনা নিয়ে অনুপমের মামা হীন মানসিকতার পরিচয় দেন। গহনাগুলো আসল না নকল তা পরীক্ষা করার জন্য তিনি বিয়েবাড়িতে সেকরাকে সঙ্গে নিয়ে আসেন । উদ্দীপকে বর্ণিত সমীরণ বাবু তার একমাত্র ছেলে টিটনকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেন। কনে, গহনা, নিমন্ত্রণ সব ঠিক থাকলেও বিয়ের আসরে বসে অর্থলোভী সমীরণ বাবু আপত্তিকর আচরণ করে বিয়ে ভেঙে দিতে চায়। সমীরণ বাবুর এই যৌতুকলোভী আচরণের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার সাদৃশ্য রয়েছে ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের সমীকরণ বাবুর সাথে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর