উদ্দীপকে যে সামাজিক প্রথা বর্ণিত হয়েছে তা 'অপরিচিতা' গল্পের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সামাজিক প্রথাটি হচ্ছে যৌতুক। যৌতুককে বর্তমান প্রেক্ষাপটে একটা সামাজিক রোগ বলা হয়। উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পে উভয়ক্ষেত্রেই দেখা যায় যৌতুকের কারণে দুটো বিয়েই ভেঙে যায়, তাই বলা যায়, যৌতুক প্রথা বিবাহ সম্বন্ধে বিপর্যয় বয়ে আনে। 'অপরিচিতা' গল্পে অমানবিক যৌতুক প্রথার নির্মমতা তুলে ধরা হয়েছে। এ গল্পের সমগ্র ঘটনার কেন্দ্রে আছে এই সামাজিক অসংগতি। অনুপমের মামা বিয়ের আগে কল্যাণীর গহনা পরীক্ষা করা নিয়ে যে নীচতার পরিচয় দিয়েছেন, তাতে যৌতুক প্রথার নেতিবাচক প্রভাব সম্পর্কে ধারণা লাভ করা 'অপরিচিতা' গল্পে যৌতুক প্রথার বিরুদ্ধে নারীর নিরব প্রতিবাদ ফুটে যায়। আর এ যৌতুক প্রথার কারণেই কল্যাণী ও অনুপমের বিবাহ সংঘটিত হয় না। উদ্দীপকে দেখা যায়, বিয়ের আসরে দেনা-পাওনাকে কেন্দ্র করে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বরের চাচা বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এমনকি বর আতিকের বিয়ে করার ইচ্ছে থাকলেও অসহায়ভাবে বিয়ের সভা ছেড়ে বেরিয়ে যায়। এমনকি কনে এবং কনের বাবার বিবর্ণ চেহারা দেখেও সে চাচার সিদ্ধান্তের বাইরে যায় না। উদ্দীপক ও 'অপরিচিতা' গল্প উভয়ক্ষেত্রেই যৌতুকপ্রথার নির্মমতা উন্মোচিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকে যে সামাজিক প্রথা বর্ণিত হয়েছে তা 'অপরিচিতা' গল্পের আলোকে ব…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর