“উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের বক্তব্যকে কতটা ধারণ করতে পেরেছে? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: সমাজের কিছু স্বার্থান্ধ মানুষই যৌতুকপ্রথাকে টিকিয়ে রেখেছে, এ দৃষ্টিকোণ বিবেচনায় উদ্দীপকটি আলোচ্য গল্পের বক্তব্যকে অনেকখানিই ধারণ করে আছে । 'অপরিচিতা' গল্পে যৌতুকপ্রথার নির্মম বলি হয়েছে কল্যাণী। এ গল্পের পুরুষ চরিত্র শম্ভুনাথ এবং নারী চরিত্র কল্যাণী এই দুটি চরিত্রকে লেখক যৌতুকপ্রথার বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন। অনুপমের মামার মতো স্বার্থান্ধ কিছু মানুষের জন্যই সমাজে এই যৌতুকপ্রথা টিকে আছে। তবে শম্ভুনাথ সেন এবং নারী চরিত্র কল্যাণীর প্রতিবাদের কারণে এই প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে । উদ্দীপকের সমীরণ বাবু অর্থলোভী হওয়ায় তার একমাত্র ছেলের বিয়েতে যৌতুক দাবি করে। সব ঠিক থাকলেও বিয়ের আসরে যৌতুক নিয়ে সমীরণ বাবু অতিরিক্ত বাড়াবাড়ি করেন এবং বিয়ে ভেঙে দিতে চান। কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত তার ছেলে টিটন এর তীব্র প্রতিবাদ করে এবং সে বলে কাউকে অপমান না করে পাত্রী নিয়েই সে বাড়ি ফিরবে। 'অপরিচিতা' গল্পের মামার সাথে সমীরণ বাবুর চারিত্রিক মিল রয়েছে অর্থাৎ দুজনেই স্বার্থান্ধ এবং বিয়ের আসরে যৌতুক নিয়ে বাড়াবাড়ি করে। তবে অনুপমের সাথে উদ্দীপকের পাত্র টিটনের চারিত্রিক বৈসাদৃশ্য রয়েছে। এককথায় অনুপম ব্যক্তিত্বহীন এবং টিটন ব্যক্তিত্বসম্পন্ন একজন পাত্র উদ্দীপকের টিটনের মধ্যে গল্পের কল্যাণী চরিত্রের ব্যক্তিত্বের সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, উদ্দীপটি আলোচ্য গল্পের অনেকখানি বক্তব্যকে ধারণ করে আছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
“উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের বক্তব্যকে কতটা ধারণ করতে পেরেছে? তোমার…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর