উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের যৌতুকপ্রথার বিরুদ্ধে প্রতিরোধের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'অপরিচিতা' গল্পে যৌতুকপ্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শুনিয়েছেন রবীন্দ্রনাথ। বিয়ে উপলক্ষ্যে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেন কন্যা-সম্প্রদানে অসম্মতি জানায়। উদ্দীপকের বিভা মনে করে যৌতুক সংক্রান্ত বিষয়ে যে ছেলে মৌন রূপ ধারণ করে, এ রকম হীনম্মন্য মানুষদের সাথে আর যাই হোক সংসার হয় না। অন্যদিকে গল্পের শম্ভুনাথ সেন ও মেয়ে কল্যাণীর মানসিকতাতেও যৌতুক বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের যৌতুক বিরোধী প্রতিবাদী চেতনার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর