"উদ্দীপকের রুনু 'অপরিচিতা' গল্পের কল্যাণীর চেয়েও সাহসী ও প্রতিবাদী" - বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকের রুনু 'অপরিচিতা' গল্পের কল্যাণীর চেয়েও সাহসী ও প্রতিবাদী।"- মন্তব্যটি যথার্থ। আমাদের সমাজে নারীদেরকে অনেক দিক দিয়ে অবমূল্যায়ন করা হয়। বিশেষত বিয়ের ক্ষেত্রে বরপক্ষ কনেপক্ষের কাছে মোটা অংকের যৌতুক দাবি করে। তবে কিছু সাহসী নারী এসব অন্যায় মুখ বুজে সহ্য না করে প্রতিবাদী হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যায়। উদ্দীপকের রুনু সুন্দরী ও উচ্চশিক্ষিতা হয়েও পরিবারের চাপে সে নিম্ন মধ্যবিত্ত, চাকরিরত মেহরাবের সঙ্গে বিয়েতে সম্মত হয়। বিয়েতে বরের চাচা দুলু হঠাৎ মোটা অংকের টাকা যৌতুক দাবি করলে বিয়ের আসর থেকে রুনু প্রতিবাদ করে এবং মেহরাবকে বিয়ে করতে রাজি না হয়ে বিয়ে ভেঙে দেয়। 'অপরিচিতা' গল্পের কল্যাণীর মধ্যেও রুনুর মতো প্রতিবাদ লক্ষ করা যায়। তবে এক্ষেত্রে রুনু কল্যাণীর চেয়ে এক ধাপ এগিয়ে। কেননা উদ্দীপকের রুনু নিজে থেকেই যৌতুকের এই অন্যায় সিদ্ধান্তকে মেনে না নিয়ে মেহরাবকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে আসে যা একজন নারীর পক্ষে খুবই কঠিন। অন্যদিকে কল্যাণী কেবল তার বাবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনুপমকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে যায়। 'অপরিচিতা' গল্পের কল্যাণী তার বাবার মতামতের ভিত্তিতে অনুপমকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে যায়। অন্যদিকে উদ্দীপকের রুনু তার বিয়েতে বরপক্ষের যৌতুকের কথা জানতে পেরে বিয়ের আসর থেকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজের বিয়েটা ভেঙে দেয়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"উদ্দীপকের রুনু 'অপরিচিতা' গল্পের কল্যাণীর চেয়েও সাহসী ও প্রতিবাদী"…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর