উদ্দীপকের প্লাবন ও 'অপরিচিতা' গল্পের অনুপমের মধ্যে সাযুজ্য নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের প্লাবন ও অপরিচিতা গল্পের অনুপম দুইজনই চরম সিদ্ধান্তের সময় নিশ্চুপ থেকেছে। চোখের সামনে অন্যায় দেখে ও কোন প্রতিবাদ করেনি। উদ্দীপকের প্লাবন ও 'অপরিচিতা' গল্পের অনুপমের মধ্যে সাযুজ্য লক্ষ্য করা যায়। নিচে তা তুলে ধরা হলো: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা গল্পে অনুপম হলো এমন একটা চরিত্র যে পরিবারতন্ত্রের কাছে অসহায় এক পুতুল মাত্র। তার বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে কনে পক্ষের উপর চরম অবমাননা করা হয়। তার চোখের সামনে ঘটে যাওয়া নারীর এমন অপমানজনক পরিস্থিতিতে শিক্ষিত ও মার্জিত অনুপম এর কোন প্রতিবাদ করেনি। সে সম্পূর্ণ পরিস্থিতিতে নীরব থেকে নিজের ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়েছে। উদ্দীপকের প্লাবন বই কিনতে গিয়ে বিক্রেতার অসাধু আচরণের শিকার হয়েও কোন প্রতিবাদ করেনি। উল্টো তার স্ত্রীকে প্রতিবাদ করা থেকে বিরত থাকতে বলেছে। অন্যায় সামনে দেখেও নীরব ভূমিকা পালন করেছে। উদ্দীপকের প্লাবন তাই অনুপমের ব্যক্তিত্বহীনতা ও কাপুরুষতার প্রতিনিধিত্ব করছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের প্লাবন ও 'অপরিচিতা' গল্পের অনুপমের মধ্যে সাযুজ্য নির্ণয় কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর