উদ্দীপকের বাবা চরিত্রের সঙ্গে 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথ সেনের তুলনা করো।
উত্তর: চরিত্রগত বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের বাবা চরিত্রের সঙ্গে 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথ সেনের চরিত্র পুরোপুরি সাদৃশ্যপূর্ণ নয়। 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন একজন ব্যক্তিত্ববান মানুষ। বিয়ের অনুষ্ঠানে অনুপমের মামার আচরণে অপমানিত বোধ করায় তিনি বরপক্ষকে খাবার খাইয়ে বিদায় করে দেন। ফলে বিয়ে ভেঙে যায়। পরবর্তীতে কল্যাণী ও শম্ভুনাথ বাবুর কাছে অনুপম বিগত ঘটনার জন্য ক্ষমা চাইলে শম্ভুনাথ সেন ক্ষমা করে দেন। গল্পে শম্ভুনাথ স্পষ্টবাদী ও সুপুরুষ। উদ্দীপকের লাবণীর বাবা বিয়েতে খালি হাতে মেয়েকে পাঠাতে চান না। তিনি ভাবলেন, যত ইলেকট্রনিকস লাগে তিনি তা মেয়ের সঙ্গে পাঠাবেন। উদ্দীপকের লাবণীর বাবা শম্ভুনাথ সেনের মতো দৃঢ়চিত্ত ও ব্যক্তিত্ববান নন। লাবণীর বাবা উপযাচিত হয়ে মেয়ের বিয়েতে যৌতুক দিতে চান। তার কথায় মনে হয় বরপক্ষ যৌতুক দাবি করলেও তার খুব একটা আপত্তি হতো না। তিনি মেয়ের জন্য সব ইলেকট্রনিকস সামগ্রী দিতে প্রস্তুত। তাই বলা যায়, উদ্দীপকের বাবা চরিত্রের সঙ্গে, 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথ সেনের চরিত্র তুলনামূলক বিচারে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ নয়।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের বাবা চরিত্রের সঙ্গে 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথ সেনের তুলন…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর