উদ্দীপকটির বিষয়বস্তু 'অপরিচিতা' গল্পের কোন অংশের প্রতিনিধিত্ব করে?- আলোচনা কর।
উত্তর: নারীর প্রতি অবমাননার মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশের অংশে উদ্দীপকটির রিয়য়বস্তু 'অপরিচিতা' গল্পের প্রতিনিধিত্ব করে। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা নতুন কোনো বিষয় নয়। প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারীরা অবহেলা ও অবমাননার শিকার হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে সারীরা এই অবস্থা থেকে তাদের উত্তরণের প্রচেষ্টা চালায়। উদ্দীপকে উল্লিখিত শ্যামলী তার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হয়েছে। শেষ পর্যন্ত তাদের চরম অবমাননা সহ্য করতে না পেরে শ্যামলী ঘর ছাড়তে বাধ্য হয়। সে গার্মেন্টসে চাকরি নিয়ে স্বনির্ভর হয়। নতুনরূপে তার আত্মপ্রকাশ ঘটে। এ বিষয়টিতে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর ক্ষেত্রেও কিছুটা মিল পাওয়া যায়। 'অপরিচিতা' গল্পের কল্যাণী যৌতুকের কারণে চরম অবমাননার শিকার হয়েছে। এর প্রতিবাদস্বরূপ কল্যাণীর পিতা মেয়ের বিয়ে ভেঙে দেন। পরবর্তী সময়ে নতুন রূপে কল্যাণীরও আত্মপ্রকাশ ঘটে। 'অপরিচিতা' গল্পে অনুপমের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর কল্যাণী বিয়ে না করে দেশের কল্যাণ কাজ করার পণ করে এবং সে কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়ে অসামান্য হয়ে ওঠে। প্রথমত অবমাননার শিকার হয়ে পরবর্তী সময়ে অবমানিত জীবনের লাঞ্ছনা ঘুচিয়ে আপন ভিতকে মজবুত করে শ্যামলী ও কল্যাণী। তাই বলা যায়, উদ্দীপকটির বিষয়বস্তু 'অপরিচিতা' গল্পের নারীর অবমাননা ও উত্তরণের দিকটির প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকটির বিষয়বস্তু 'অপরিচিতা' গল্পের কোন অংশের প্রতিনিধিত্ব করে?-…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর