উদ্দীপকের মেহরাবের সঙ্গে 'অপরিচিতা' গল্পের যে চরিত্রের সাদৃশ্য আছে তা তুলে ধর।
উত্তর: উদ্দীপকের মেহরাবের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে। যথার্থ মূল্যবোধ ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ কখনোই সমাজের কোনো অসংগতি ও অন্যায়কে মেনে নিতে পারে না। আর যারা এগুলো মেনে নেয় তারা মূলত ব্যক্তিত্বহীন ও কাপুরুষ মানুষের প্রতিনিধি। উদ্দীপকের মেহরাব তার বিয়েতে তার চাচা দুলু মোটা অংকের টাকা যৌতুক হিসেবে দাবি করলেও তার কোনো প্রতিবাদ করেনি। ফলে বিয়ের আসরে যৌতুকের বিষয়টি জানার পর কনে রুনু মেহরাবকে বিয়ে করতে রাজি হয়নি। এভাবে মেহরাব সমাজের চোখে একাধারে ব্যক্তিত্বহীন ও যৌতুক প্রথার সমার্থক হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে 'অপরিচিতা' গল্পের অনুপমও তার বিয়েতে ব্যক্তিত্বহীন মানুষের পরিচয় দিয়েছে। কনেপক্ষের গহনা পরীক্ষা করার মতো জঘন্য কাজ তার মামা করতে চাইলেও সে তার প্রতিবাদ করেনি। ফলে এমন ব্যক্তিত্বহীন পুরুষের কাছে কনের পিতা শম্ভুনাথ মেয়ের বিয়ে না দিয়ে বরযাত্রীকে বিদায় করে দেন। এভাবেই অনুপম বিয়ের আসর থেকে অপমানিত ও লাঞ্ছিত হয়। এভাবে উদ্দীপকের মেহরাবের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের মেহরাবের সঙ্গে 'অপরিচিতা' গল্পের যে চরিত্রের সাদৃশ্য আছে …
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর