“উদ্দীপকেও 'অপরিচিতা' গল্পের অনুরূপ নারী স্বাধীনতার বিষয়টি ফুটে উঠেছে।"- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকেও 'অপরিচিতা' গল্পের অনুরূপ নারী স্বাধীনতার বিষয়টি ফুটে উঠেছে।"- উক্তিটি যথার্থ। এক সময় এ দেশের নারীদের মত প্রকাশের তেমন স্বাধীনতা ছিল না। সেসময় সমাজের সর্বত্রই তারা ছিল অবহেলা ও বঞ্চনার শিকার। তবে কালের বিবর্তনে আজ নারীরা অনেকটাই স্বাধীন। স্পষ্টভাবে নিজেদের মতামত প্রকাশ করা ছাড়াও সমাজের সর্বস্তরে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মামার হীন মানসকিতার কারণে কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ে ভেঙে যায়। বহুদিন পরে সে কল্যাণীকে দেখে তার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাকে বিয়ে করতে চায়। তখন কল্যাণী তাকে ক্ষমা করলেও বিয়ে করতে রাজি হয় না। কল্যাণীর এই চেতনার সঙ্গে উদ্দীপকের চেতনাগত সাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকের যুঁথিকা একজন স্বাধীনচেতা ও আত্মপ্রত্যয়ী নারী। নিজের চেষ্টা ও মেধার গুণে সে লক্ষ্যে পৌঁছেছে। তার চেষ্টার স্বীকৃতি হিসেবে সে ক্যান্সার গবেষণার জন্য জার্মান সরকারের বৃত্তি লাভ করে। শুধু তাই নয়, তার বাবা তাকে বিয়ে দিতে চাইলেও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সে এ সময় বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এমন অবস্থান তার স্বাধীনচেতা মনোভাবকেই তুলে ধরে। 'অপরিচিতা' গল্পের কল্যাণীর ক্ষেত্রেও বিষয়টি একইভাবে লক্ষ করা যায়। 'অপরিচিতা' গল্পের অন্যতম প্রধান চরিত্র কল্যাণী। এ গল্পে কল্যাণী একজন আত্মপ্রত্যয়ী ও ব্যক্তিত্বসম্পন্ন নারী। অনুপমের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর সে বিয়ের চিন্তা বাদ দিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করে। পরবর্তী সময়ে অনুপমের অনুরোধ সত্ত্বেও তাকে বিয়ে করতে অস্বীকৃতি: জানিয়েছে, যা উদ্দীপকের যুঁথিকার কর্মকাণ্ডেও প্রকাশ পেয়েছে। এমন আচরণ তাদের দৃঢ়সংকল্প এবং স্বাধীনচেতা মনোভাবকেই তুলে ধরে। এ দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
“উদ্দীপকেও 'অপরিচিতা' গল্পের অনুরূপ নারী স্বাধীনতার বিষয়টি ফুটে উঠে…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর