উদ্দীপকের কথকের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের কথকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে। যথার্থ মূল্যবোধসম্পন্ন মানুষ কখনোই অসংগতিকে মেনে নিতে পারেন না। যদি বলিষ্ঠ ব্যক্তিত্বের কেউ হন তবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি তিনি ব্যক্তিত্বহীন, হন তাহলে তার জীবন হয়ে পড়ে দুর্বিষহ ও হতাশাগ্রস্ত। উদ্দীপকের কথক বলছেন যে, অযোধ্যার লোকেরা যেদিন সীতাকে বিসর্জন দেওয়ার দাবি করেছিল সেদিন তাদের মধ্যে তিনিও ছিলেন। সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যারা গান করে আসছে তাদের মধ্যে তিনিও একজন। আবার তিনি লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করে মাসিকপত্রে প্রবন্ধও লিখেছেন। অন্যদিকে 'অপরিচিতা' গল্পের অনুপম একজন ব্যক্তিত্বহীন মানুষ। সে তার মা ও মামার সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। নিজের বিয়েতে তার মামার অন্যায়ভাবে সেকরা ডেকে কনেপক্ষের সোনা পরখ করিয়ে দেখার মতো অন্যায় সিদ্ধান্তেও সে কোনো প্রতিবাদ করেনি। এভাবে উদ্দীপকের কথকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের কথকের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য বর্ণনা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর