'অপরিচিতা' গল্পের উদ্দিষ্ট চরিত্র যদি উদ্দীপকের পরেশের মতো হতো, তাহলে গল্পের পরিণতি কেমন হতো? বিশ্লেষণ কর।
উত্তর: অপরিচিতা' গল্পের অনুপমের চারিত্রিক দৃঢ়তা যদি উদ্দীপকের পরেশের মতো হতো তাহলে গল্পের পরিণতি ইতিবাচক হতে পারত । 'অপরিচিতা' গল্পে ধনী পরিবারের ছেলে শিক্ষিত অনুপমের বিয়ে ঠিক হয়েছে । বিয়ের দিন অনুপমের মামা মেয়ের বাবা খাঁটি গহনা দিচ্ছেন কি না, তা পরীক্ষা করার জন্য সেকরাকে সঙ্গে নিয়ে আসেন। কিন্তু ব্যক্তিত্বহীন অনুপম এর প্রতিবাদ করতে পারে না। এতে কল্যাণীর বাবা অপমানিত হয়ে অনুপমের সাথে মেয়ের বিয়ে দিতে অস্বীকৃতি জানান । উদ্দীপকে, সচ্ছল পরিবারের শিক্ষিত ডাক্তারি পাশ করা ছেলে পরেশের বিয়ে ঠিক করা হয় পাশের গ্রামের এক সুন্দরী মেয়ের সঙ্গে। গোপনে যৌতুক নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবারের লোকেরা। কিন্তু পরেশ যৌতুকের কথা জানতে পেরে বেঁকে বসে। সে কোনোরূপ যৌতুক ছাড়াই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সামাজিক ব্যাধি যৌতুকের বিরুদ্ধে এ পদক্ষেপ তার শুভ চিন্তা ও দৃঢ় চরিত্রের পরিচায়ক। আলোচ্য গল্পের অনুপমের মধ্যে এমন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় না । উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পের উভয়স্থানেই বিয়েতে যৌতুকের কথা উঠে এসেছে। কিন্তু উদ্দীপকের পরেশের মধ্যে যৌতুকের বিরুদ্ধে তার দৃঢ়তা লক্ষ করা গেলেও গল্পের অনুপমের মধ্যে তা দেখা যায় না। গল্পের অনুপম যদি উদ্দীপকের পরেশের মতো যৌতুকবিরোধী মানসিকতা ধারণ করত তবে সে তার মামার অন্যায়কে মেনে নিত না। বরং এর প্রতিবাদ করলে কল্যাণী ও তার বাবা বিয়েতে অমত করত না। তাদের হতে পারত সুন্দর | সংসার। কল্যাণীকে বিয়ে না করার ব্রত গ্রহণ করতে হতো না। আর্থিক অবস্থা ভালো ও উভয়েই শিক্ষিত হওয়ায় তাদের জীবনের পরিণতি হতো ইতিবাচক ও সম্ভাবনাময় ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
'অপরিচিতা' গল্পের উদ্দিষ্ট চরিত্র যদি উদ্দীপকের পরেশের মতো হতো, তাহ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর