উদ্দীপকের পরেশ 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের বিপরীত? ব্যাখ্যা কর।
উত্তর: চারিত্রিক দৃঢ়তার দিক দিয়ে উদ্দীপকের পরেশ 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের বিপরীত । 'অপরিচিতা' গল্পে অনুপম চরিত্রটিকে দেখা যায় একজন মেরুদণ্ডহীন তথা ব্যক্তিত্বহীন যুবক হিসেবে। বাবা মারা যাওয়ার পর মামাই তার পরিবারে অভিভাবকের দায়িত্ব পালন করেন। অনুপমের বিয়ের আসরে তার মামা কল্যাণীর বাবার দেওয়া গহনা পরীক্ষার মাধ্যমে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি করলেও অনুপম তার কোনো প্রতিবাদ করতে পারে না । উদ্দীপকের ডাক্তারি পাশ করা পরেশের বাবা তার অনুমতি ছাড়াই বিয়ে | ঠিক করে। পরেশ জানতে পারে তার বিয়েতে মোটা অঙ্কের যৌতুক নেওয়া হবে। কিন্তু ব্যক্তিত্বের অধিকারী পরেশ যৌতুক ছাড়াই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তার এ সিদ্ধান্তের প্রতি তার পরিবার সম্মতি না দিয়ে পারে না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পরেশ চরিত্রে উন্নত ও দৃঢ় | মানসিকতার পরিচয় পাওয়া যায় । কিন্তু আলোচ্য গল্পে অনুপম পরেশের মতো ব্যক্তিত্বের দৃঢ়তা দেখাতে পারেনি। চারিত্রিক দৃঢ়তার এ দিকটিই তাদের চরিত্রকে দুই বিপরীত মেরুতে দাঁড় করিয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের পরেশ 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের বিপরীত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর