“উদ্দীপকের ঘটনাটি 'অপরিচিতা' গল্পে বর্ণিত তৎকালীন সামাজিক সমস্যার দিকটি তুলে ধরতে সমর্থ হয়েছে।”-মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি যৌতুক প্রথার ভয়াবহতা প্রকাশ করে যা 'অপরিচিতা' গল্পে বর্ণিত তৎকালীন সামাজিক সমস্যার দিকটি তুলে ধরতে সমর্থ হয়েছে। আমাদের সমাজে এখনো কিছু ক্ষেত্রে যৌতুক প্রথার প্রচলন আছে। আগেকার দিনেও বিয়ের সময় কন্যা সম্প্রদানের জন্য যৌতুক প্রদান করার রেওয়াজ ছিল । এমনকি সম্পূর্ণ টাকা না পেলে বরকে বিয়ের আসরে বসতে দিতো না তার পরিবার। সে সময় যৌতুকপ্রথা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছিল । আলোচ্য গল্পে যৌতুক প্রথার নির্মমতা উন্মোচিত হয়েছে। অনুপমের মামার হীনমানসিকতা ও যৌতুকের প্রতি লোভ তৎকালীন ভয়ংকর যৌতুক প্রথা সম্পর্কে ধারণা দেয়। উদ্দীপকে যৌতুক প্রথার নির্মমতা প্রকাশ পেয়েছে। বিধবা শুভারাণী অর্থের অভাবে তার মেয়েকে পাত্রস্থ করতে পারছে না। অথচ তার মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। অবশেষে নিজের শেষ আশ্রয় জমিটুকু বিক্রি করে তিনি তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে। তারপরও বর পক্ষের আকাশচুম্বী চাওয়ার কাছে তাকে পরাজিত হতে হয় । যৌতুক একটি সামাজিক ব্যাধি। এর কারণে সমাজে শৃঙ্খলা ও শান্তি বিনষ্ট হয়। স্বল্প আয়ের মানুষেরা অনেক সময় এ দাবি পূরণে ব্যর্থ হওয়ার কারণে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়। 'অপরিচিতা' গল্পে এই যৌতুকের কাছে মানবিকতাবোধের পরাজয় প্রকাশ পেয়েছে। নিজ অহংবোধ ও লোভের কারণে কল্যাণীর গা থেকে গহনা খুলে তা যাচাই করতেও দ্বিধা করেননি অনুপমের মামা। অন্যদিকে বিধবা শুভারাণীকেও যৌতুকের নির্মমতার মধ্য দিয়ে যেতে হয়। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাটি আলোচ্য গল্পে বর্ণিত যৌতুক প্রথার দিকটি তুলে ধরতে সমর্থ হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
“উদ্দীপকের ঘটনাটি 'অপরিচিতা' গল্পে বর্ণিত তৎকালীন সামাজিক সমস্যার দ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর