অনুপমের কল্পনায় অপরিচিতার সাথে উদ্দীপকের মেয়েটির তুলনা কর।
উত্তর: অনুপমের কল্পনার অপরিচিতা পরবর্তী সময়ে নতুন জীবনে শুরু না করলেও উদ্দীপকের মেয়েটি নতুন জীবন শুরু করেছিল। 'অপরিচিতা' গল্পের কল্যাণী ব্যক্তিত্বসম্পন্ন নারী। অনুপমের সাথে বিয়ে ভেঙে গেলে সে পিতার যৌক্তিক মতামতকে সম্মান জানিয়েছে। পরবর্তী সময়ে সে নারীশিক্ষাকে ব্রত হিসেবে গ্রহণ করে। শুধু তাই নয়, গল্পের শেষে আমরা দেখতে পাই, অনুপমের অনুরোধ ও মিনতিতে শম্ভুনাথের হৃদয় নরম হলেও বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকে কল্যাণী। উদ্দীপকের কবিতাংশের বক্তা কোনো এক কারণে বিয়ের লগ্নেই পালিয়েআসতে বাধ্য হন । কিন্তু বিয়ে না করে পালিয়ে এলেও তিনি তাকে মন থেকে মুছে ফেলতে পারেনি। কবির কল্পনার সেই নারী এখন অন্য কারও ঘরনী হয়ে সুখে সংসার করছে। কবির অন্তর্দৃষ্টিতে তার পরনে ঢাকাই শাড়ি আর কপালে টকটকে লাল সিঁদুর। পক্ষান্তরে, 'অপরিচিতা' গল্পের কল্যাণী বিয়ে আর্থিক ভেঙে যাওয়ার পর নারীশিক্ষাকেই পণ হিসেবে গ্রহণ করেছে। অপ্রত্যাশিতভাবে বিয়ে ভেঙে যাওয়ার দিক থেকে কল্যাণীর সাথে উদ্দীপকের কবিতাংশের কবির কল্পিত নারীর মিল থাকলেও ঘটনার পরবর্তী বাস্তবতায় তাদের অবস্থানগত পার্থক্য দেখা যায় ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
অনুপমের কল্পনায় অপরিচিতার সাথে উদ্দীপকের মেয়েটির তুলনা কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর