“উদ্দীপকের বিক্রম শীল এবং 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার মতো মানুষের হীনমানসিকতার কারণেই তৎকালীন সমাজে যৌতুক প্রথা মারাত্মক রূপ ধারণ করেছিল।”-আলোচনা কর।
উত্তর: “উদ্দীপকের বিক্রম শীল এবং 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার মতো মানুষের হীন মানসিকতার কারণেই তৎকালীন সমাজে যৌতুক প্রথা মারাত্মক রূপ ধারণ করেছিল”-উক্তিটি যথার্থ। অনুপমের মামা যৌতুকলোভী চরিত্র। তিনি অনুপমের বিয়ের জন্য এমন একটি জুতসই ঘর খুঁজছিলেন, যেখানে না চাইলেও অনেক টাকা যৌতুক পাওয়া যাবে। অনেক খোঁজাখুঁজির পর শম্ভুনাথ সেনের কন্যা কল্যাণীর সাথে মামা অনুপমের বিয়ে ঠিক করেন। বিয়ের দিন মেয়ের বাড়ি থেকে দেওয়া যৌতুকের গহনা নিয়ে অনুপমের মামা হীনমানসিকতার পরিচয় দেন। গহনাগুলো আসল না নকল তা পরীক্ষা করার জন্য, তিনি বিয়েবাড়িতে সেকরাকে সঙ্গে নিয়ে আসেন । উদ্দীপকের বিক্রম শীল তার সরকারি চাকরিজীবী ছেলে লিটন শীলের বধূ হিসেবে চন্দনাকে মেনে নিতে চাননি। চন্দনা ও তার পরিবার নিম্নমধ্যবিত্ত এবং শহরতলিতে একটি পুরোনো ভাড়া বাসায় বসবাস করে। তাই তার কাছে চন্দনার শিক্ষা, চাকরি কিংবা সৌন্দর্য কোনোটাই গুরুত্ব বহন করে না। উদ্দীপকের বিক্রম শীল ও 'অপরিচিতা' গল্পের অনুপমের মামা দুজনেই লোভী ও বৈষয়িক বিষয় সম্পর্কে অতিমাত্রায় সচেতন। চন্দনা উচ্চশিক্ষিত, সুন্দরী এবং লিটনের ভালো বন্ধু হওয়া সত্ত্বেও বিক্রম শীল চন্দনার সাথে লিটনের বিয়ের বিষয়টি এগোতে চাননি। কারণ, চন্দনা নিম্নমধ্যবিত্তের জীবনযাপন করে। অন্যদিকে অনুপমের মামা অনুপমের বিয়ের জন্য একটি জুতসই ঘর খুঁজছিলেন। ধনীর কন্যারা মাথা উঁচু করে কথা বলবে বলে বড়ো ঘরে ভাগিনার বিয়ে দিতে চান না তিনি। যেখানে না চাইলেও অনেক টাকা যৌতুক পাওয়া যাবে এবং কন্যা ও তার পরিবারও তাদের সম্ভ্রম দেখাবে, এমন জায়গাতেই মামা অনুপমকে বিয়ে দিতে চেয়েছিলেন। অর্থাৎ বিয়ে যেন যৌতুক আদায়ের মাধ্যম ছাড়া আর কিছুই না। সুতরাং বলা যায়, বিক্রম শীল ও অনুপমের মামার মতো মানুষের হীনমানসিকতার কারণেই তৎকালীন সমাজে যৌতুক প্রথা মারাত্মক রূপ ধারণ করেছিল।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
“উদ্দীপকের বিক্রম শীল এবং 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার মতো মানুষ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর