উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের সাদৃশ্য তুলে ধর।
উত্তর: উদ্দীপকের কথকের মধ্যে তার ভালোবাসার মানুষের গভীর অনুরাগ ও না পাওয়ার বেদনা প্রকাশ পেয়েছে, যা তাকে আলোচ্য গল্পের অনুপমের সাথে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে। অপরিচিতা গল্পে দেখা যায় কল্যাণীর সাথে বিয়ে ভেঙ্গে যাওয়ার পরেও কল্যাণকে ভুলতে পারেনি বরং তাকে পরমযন্তে হৃদয় স্থান দিয়েছে। কল্যাণীকে না পাওয়ার কল্যাণীর জন্য তার হৃদয় হাহাকার বিরাজ করে। কল্যাণীকে নিয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখলেও পারিপার্শ্বিক কারণে তা হয়ে ওঠেনি।ফলে অনুপমের মাঝে বিচ্ছেদের বেদনা প্রগাঢ় হয়ে উঠেছে। উদ্দীপকে দেখা যায় যে গল্পের কথক তার শৈশবের ভালোবাসার মানুষকে স্মৃতিচারণ করেছে। শৈশবের তার সুরবালা জীবনে কি না হতে পারত।এখন তাকে নিয়ে ভাবাও পাপ। মূলত কথকের সুপ্ত ভালবাসা ও হাহাকার এখানে প্রকাশিত হয়েছে। অনুরূপভাবে গল্পেও দেখতে পাই যে অনুপমের বিয়ে-কল্যাণীর সাথে ঠিক হলেও তার যৌতুক লোভী মামার আচরণের কারণে অনুপমের বিয়ে ভেঙে যায়। বিয়ে ভাঙার পরেও মনের মধ্যে কল্যাণীকে নিয়ে স্বপ্ন দেখে। এখানে কাছের মানুষকে না পাওয়ার বেদনা ফুটে উঠেছে। তাই উপরোক্ত বিষয় বিবেচনা করে আমরা বলতে পারি উভয় ক্ষেত্রেই প্রিয়া কে না পাওয়ার হাহাকার প্রকাশিত হয়েছে। সে বিবেচনায়,প্রশ্নোত্তর উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের সাদৃশ্য তুলে ধর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর