শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের লাবণী 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে কি? তোমার মতের পক্ষে যুক্তি দেখাও।

উত্তর: উদ্দীপকের লাবণী 'অপরিচিতা' গল্পের কল্যাণীর পুরোপুরি প্রতিনিধিত্ব করে না। 'অপরিচিতা' গল্পের কল্যাণী কন্যা হিসেবে ছিল বেশ সুন্দর ও প্রাণচঞ্চলা। বিয়ের আনুষ্ঠানিকতার একপর্যায়ে দেনা-পাওনার, কারণে সব আনন্দ-আয়োজন ম্লান হয়ে যায়। অনুপমের মামার আচরণে অপমানিত বোধ করেন কল্যাণীর বাবা। ফলে তিনি বরপক্ষকে খাইয়ে বিদায় করে দেন। সব ক্ষেত্রে অনুপম নীরব দর্শকের ভূমিকা পালন করে। অনুপম পরবর্তী সময়ে ক্ষমা চাইলেও কল্যাণী তার সিদ্ধান্ত জানিয়ে দেয় সে আর বিয়ে করবে না। উদ্দীপকের লাবণীর বাবা মেয়ের বিয়েতে মেয়েকে খালি হাতে বরের বাড়ি পাঠাতে চান না। তার মতে ছেলে পক্ষ অনেক ভালো যে, তারা কিছুই চায় না। তাই তিনি সব ধরনের ইলেকট্রনিকস সামগ্রী পাঠাতে চান। কিন্তু লাবণী অস্বীকৃতি জানিয়ে বলে তার বিয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্যমে লাবণীর দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় ফুটে উঠেছে। 'অপরিচিতা' গল্পে কল্যাণীর ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য যতটা প্রকাশিত হয়েছে উদ্দীপকে লাবণীর ক্ষেত্রে তেমন ততটা পরিচয় আমরা পাই না। কল্যাণী গাড়িতে সিট নিয়ে যে প্রতিবাদ করেছে তা নজীরবিহীন। অনুপম ও তার মাকে ডেকে জায়গা করে দিয়েছে। কল্যাণীর ব্যবহারে অনুপমের মা মুগ্ধ হয়েছিলেন। দৃঢ়চিত্ত কল্যাণী বিয়ের সিদ্ধান্ত পরিবর্তন করে নারী শিক্ষার পেছনে জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। উদ্দীপকের লাবণী প্রতিবাদী হলেও কল্যাণীর চরিত্রের মতো মহিমান্বিত হয়ে ওঠেনি। তাই উদ্দীপকের লাবণী 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে না।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

উদ্দীপকের লাবণী 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সম্পূর্ণ প্রতিনিধিত্ব কর…

উদ্দীপক

লাবণীর বিয়ে। তার বাবা বলল, 'ছেলেপক্ষ এত ভালো যে, তারা কিছুই চায় না। কিন্তু আমার মন মানে না। এতবড়ো বাড়িতে তোকে খালি হাতে পাঠাই কী করে! তাই ভাবছি- যত ইলেকট্রনিক্স লাগে, সব তোর সঙ্গে পাঠাব।' লাবণী দৃঢ়কণ্ঠে বলল, 'না! আমার বিয়েটা দৃষ্টান্ত হয়ে থাক, বাবা।'

Chittagong · 2023

উত্তর

নকল্যাণীর বিয়ের গহনাগুলো তাঁর পিতামহীদের আমলের ছিল।

উত্তর

অত্যন্ত মিশুক ও সংবেদনশীল কল্যাণী সম্পর্কে প্রশ্নোক্ত কথা বলা হয়েছে। 'অপরিচিতা' গল্পে ছোটোদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা কল্যাণীর সঙ্গে দু-তিনটি মেয়ে ছিল। তাদের সঙ্গে কল্যাণী অনায়াসে ও আনন্দে ছোটো হয়ে গিয়েছিল। কারণ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী স্বচ্ছন্দে চলতে গেলে বয়সের তফাৎটাকে ভুলে থাকতে হয়। অন্য মেয়েদের সঙ্গে বয়সের তফাৎটা ধরে রাখলে হাসি-আনন্দটা কিছুতেই করা হতো না। এই মনোভাবটি যে অত্যন্ত ইতিবাচক তা বোঝাতেই প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে।

উত্তর

চরিত্রগত বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের বাবা চরিত্রের সঙ্গে 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথ সেনের চরিত্র পুরোপুরি সাদৃশ্যপূর্ণ নয়। 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন একজন ব্যক্তিত্ববান মানুষ। বিয়ের অনুষ্ঠানে অনুপমের মামার আচরণে অপমানিত বোধ করায় তিনি বরপক্ষকে খাবার খাইয়ে বিদায় করে দেন। ফলে বিয়ে ভেঙে যায়। পরবর্তীতে কল্যাণী ও শম্ভুনাথ বাবুর কাছে অনুপম বিগত ঘটনার জন্য ক্ষমা চাইলে শম্ভুনাথ সেন ক্ষমা করে দেন। গল্পে শম্ভুনাথ স্পষ্টবাদী ও সুপুরুষ। উদ্দীপকের লাবণীর বাবা বিয়েতে খালি হাতে মেয়েকে পাঠাতে চান না। তিনি ভাবলেন, যত ইলেকট্রনিকস লাগে তিনি তা মেয়ের সঙ্গে পাঠাবেন। উদ্দীপকের লাবণীর বাবা শম্ভুনাথ সেনের মতো দৃঢ়চিত্ত ও ব্যক্তিত্ববান নন। লাবণীর বাবা উপযাচিত হয়ে মেয়ের বিয়েতে যৌতুক দিতে চান। তার কথায় মনে হয় বরপক্ষ যৌতুক দাবি করলেও তার খুব একটা আপত্তি হতো না। তিনি মেয়ের জন্য সব ইলেকট্রনিকস সামগ্রী দিতে প্রস্তুত। তাই বলা যায়, উদ্দীপকের বাবা চরিত্রের সঙ্গে, 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথ সেনের চরিত্র তুলনামূলক বিচারে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ নয়।

উত্তর

উদ্দীপকের লাবণী 'অপরিচিতা' গল্পের কল্যাণীর পুরোপুরি প্রতিনিধিত্ব করে না। 'অপরিচিতা' গল্পের কল্যাণী কন্যা হিসেবে ছিল বেশ সুন্দর ও প্রাণচঞ্চলা। বিয়ের আনুষ্ঠানিকতার একপর্যায়ে দেনা-পাওনার, কারণে সব আনন্দ-আয়োজন ম্লান হয়ে যায়। অনুপমের মামার আচরণে অপমানিত বোধ করেন কল্যাণীর বাবা। ফলে তিনি বরপক্ষকে খাইয়ে বিদায় করে দেন। সব ক্ষেত্রে অনুপম নীরব দর্শকের ভূমিকা পালন করে। অনুপম পরবর্তী সময়ে ক্ষমা চাইলেও কল্যাণী তার সিদ্ধান্ত জানিয়ে দেয় সে আর বিয়ে করবে না। উদ্দীপকের লাবণীর বাবা মেয়ের বিয়েতে মেয়েকে খালি হাতে বরের বাড়ি পাঠাতে চান না। তার মতে ছেলে পক্ষ অনেক ভালো যে, তারা কিছুই চায় না। তাই তিনি সব ধরনের ইলেকট্রনিকস সামগ্রী পাঠাতে চান। কিন্তু লাবণী অস্বীকৃতি জানিয়ে বলে তার বিয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্যমে লাবণীর দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় ফুটে উঠেছে। 'অপরিচিতা' গল্পে কল্যাণীর ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য যতটা প্রকাশিত হয়েছে উদ্দীপকে লাবণীর ক্ষেত্রে তেমন ততটা পরিচয় আমরা পাই না। কল্যাণী গাড়িতে সিট নিয়ে যে প্রতিবাদ করেছে তা নজীরবিহীন। অনুপম ও তার মাকে ডেকে জায়গা করে দিয়েছে। কল্যাণীর ব্যবহারে অনুপমের মা মুগ্ধ হয়েছিলেন। দৃঢ়চিত্ত কল্যাণী বিয়ের সিদ্ধান্ত পরিবর্তন করে নারী শিক্ষার পেছনে জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। উদ্দীপকের লাবণী প্রতিবাদী হলেও কল্যাণীর চরিত্রের মতো মহিমান্বিত হয়ে ওঠেনি। তাই উদ্দীপকের লাবণী 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে না।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।