হৈমন্তীর চরম পরিণতি আর 'অপরিচিতা' গল্পের কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার মধ্যে সম্পর্ক স্থাপন কর।
উত্তর: হৈমন্তীর চরম পরিণতি আর 'অপরিচিতা' গল্পের কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার মধ্যে যৌতুক প্রথার করাল গ্রাসের দিকটির সম্পর্ক বিদ্যমান । 'অপরিচিতা' গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র কল্যাণী । কল্যাণী শিক্ষিত-মার্জিত ও শান্ত স্বভাবের মানুষ। কল্যাণীর সাথে অনুপমের বিয়ে ঠিক হয়। কিন্তু অনুপমের মামা অর্থলিপ্স হওয়ায় বিয়ের দিন কল্যাণীর বাবাকে অসম্মান করে। পণের জিনিস বুঝে নিতে গিয়ে অনুপমের মামা কল্যাণী ও তার বাবাকে অসম্মান করে। এই জন্য প্রবল ব্যক্তিত্বসম্পন্ন কল্যাণীর বাবা কল্যাণীকে বিয়ে না দিয়ে পাত্রপক্ষকে ফিরিয়ে দেন। কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবুর কাছে সম্মান ও মর্যাদা অনেক মূল্যবান। সম্পর্কের ক্ষেত্রে এই সম্মান বা মর্যাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে সম্মান মর্যাদা নেই সেখানে সম্পর্ক হতে পারে না । তাই শম্ভুনাথ বাবু কল্যাণীর বিয়ে ভেঙে দেন । উদ্দীপকের হৈমন্তীর জীবনের চরম পরিণতিও যৌতুক প্রথার জন্য হয়েছিল। হৈমন্তীর শ্বশুর-শাশুড়ি যৌতুকের লোভে ছেলেকে হৈমন্তীর সাথে বিয়ে দেয়। হৈমন্তীর বাবা তার শ্বশুর-শাশুড়িকে নির্দিষ্ট সময়ে যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় হৈমন্তীর ওপর নির্মম নির্যাতন নেমে আসে। শ্বশুর বাড়ির লোকজন তাকে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ফলে মনের দিক থেকে কষ্ট পেতে পেতে তার অন্তর শুকিয়ে রোগগ্রস্ত হয়ে যায়। তাই বলা যায় হৈমন্তীর করুণ পরিণতি ও কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়া একই সূত্রে গাঁথা অর্থাৎ উভয়ই যৌতুক প্রথার শিকার ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
হৈমন্তীর চরম পরিণতি আর 'অপরিচিতা' গল্পের কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার …
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর