“প্রিয়জনকে না পাওয়ার হাহাকারই উদ্দীপকের বাহক ও অপরিচিতা' গল্পের অনুপমকে একই সূত্রে গেঁথেছে।” বিশ্লেষণ কর।
উত্তর: প্রিয়জনকে না পাওয়ার হাহাকারই উদ্দীপকের কথক ও অপরিচিতা গল্পের অনুপমকে একই সূত্রে গেঁথেছে।' উক্তিটি যথার্থ অপরিচিতা গল্পে যৌতুকলোভী মামার কারণে কল্যাণীর সাথে অনুপমের বিয়ে ভেঙে যায়।কল্যাণীকে না দেখলেও তার কথা শুনে তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। অনুপম কল্যাণীকে ভুলতে পারেনা কল্যাণীকে না পাওয়ার হাহাকার তাকে কাতর করে তোলে। উদ্দীপকে দেখা যায় কথক তার ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করে নিতে পারেননি।ফলে না পাওয়ার বেদনা তাকে প্রতিনিয়ত আহত করে।যে সুরবালা তাঁর জীবনে অনেক কিছু হতে পারতো, আজ তা মনে করাও পাপ কথকের সুপ্ত ভালবাসা ও হাহাকার এখানে প্রকাশিত হয়েছে।অপরিচিতা গল্পের অনুপম কল্যাণীকে না পাওয়ার দিকটি ফুটে উঠেছে।গল্পে অনুপম পরবর্তী সময় কল্যাণীকে পুনরায় বিয়ের মিনতি আহ্বান জানালেও কল্যাণে তাতে অসম্মতি জানায়।ফলে কাছে পেলেও একান্ত আপন করে প্রিয়াকে না পাওয়ার বেদনায় দগ্ধ হতে হয় অনুপমকে।এসব দিক বিবেচনা করে উভয় ক্ষেত্রেই প্রিয়াকে না পাওয়ার হাহাকার প্রকাশিত হয়েছে।সে বিবেচনায়, প্রশ্নোক্ত উক্তটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
“প্রিয়জনকে না পাওয়ার হাহাকারই উদ্দীপকের বাহক ও অপরিচিতা' গল্পের অ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর