মাতৃস্নেহের আধিক্যে “পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়।” উদ্দীপকের এই মন্তব্যের সাদৃশ্যমূলক প্রভাব রয়েছে 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রে-বুঝিয়ে লেখ।
উত্তর: আলোচ্য গল্পের অনুপম মাতৃস্নেহের আধিক্যের কারণে একদিকে পরনির্ভরশীল হয়েছে, অন্যদিকে মনুষ্যত্বের বিকাশও তার পরিপূর্ণ হয়নি । 'অপরিচিতা' গল্পের কথক ও নায়ক অনুপম। ধনী পরিবারের একমাত্র সন্তান হওয়ায় সে তার মায়ের অতি আদরে মানুষ হয়। বাবার মৃত্যুর পর অনুপমের মামা তাদের পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করেন। ফলে সংসারের কোনো দায়িত্ব পালন না করে তার মধ্যে পরনির্ভরশীলতা তৈরি হয়। বিয়ের আসরে মামার হীন মানসিকতার কোনো প্রতিবাদ সে করতে পারে না। বিয়ে ভেঙে গেলেও অনুপম নীরব ভূমিকা পালন করে। উদ্দীপকে বলা হয়েছে, অতিরিক্ত মাতৃস্নেহ কীভাবে একজন মানুষকে অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল করে তোলে। মাতৃস্নেহের তুলনা নেই কিন্তু অতিস্নেহ অনেক সময় অমঙ্গলের কারণ হয়ে ওঠে। মাতৃমমতার প্রাবল্যে মানুষ নিজেকে হারিয়ে ফেলে এবং নিজের মর্যাদা বুঝতে ব্যর্থ হয়। যেমনটি আমরা দেখতে পাই আলোচ্য গল্পের অনুপম চরিত্রের মধ্যে। সে ছোটোবেলা থেকে মায়ের অতিস্নেহে মানুষ হওয়ায় তার মধ্যে পরনির্ভরশীলতা প্রবল আকার ধারণ করে। সে ন্যায়-অন্যায়ের মধ্যে বিভেদ করতে পারে না। নিজের বিয়ে ভেঙে গেলেও তার প্রতিবাদ করতে পারে না। সুতরাং উদ্দীপকের মন্তব্যের সাদৃশ্যমূলক প্রভাব অনুপম চরিত্রে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
মাতৃস্নেহের আধিক্যে “পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূর…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর